ঢাকা, ০৯ জুন মঙ্গলবার, ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৩০৭

আইরিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ২ ডিসেম্বর ২০২৪  

আয়ারল্যান্ড নারী দলকে তিন ম্যাচে পাত্তা না দিয়ে বাংলাদেশের মেয়েরা মিরপুর শেরে বাংলায় সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

 

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে স্বাগতিক দল। দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ৫ ডিসেম্বর সিলেটে।


শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার গাবি লুইসের ফিফটিতে একটা সময় ২ উইকেটেই ৯৭ রান তুলে নেয় সফরকারীরা।

 

৭৯ বলে ৯ বাউন্ডারিতে ৫২ রান করে আইরিশ দলপতি ফেরার পরই চেপে ধরে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেললেও ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ফাহিমা খাতুন ৪৩ রানে ৩টি, সুলতানা খাতুন ২৯ রানে এবং নাহিদা আক্তার ৫৫ রানে নেন দুটি করে উইকেট।

 

জবাবে ফারজানা হক ও শারমিন সুপ্তার ফিফটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি বাংলাদেশের। দুজনই সিরিজে তাদের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর