আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের মুকুট পরলেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫১ ২৬ জানুয়ারি ২০২৪
২০২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বর্ষসেরা খেলোয়াড় হয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন তিনি। এছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খাজা এবং ওয়ানডেতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।
বর্ষসেরা খেলোয়াড় হবার পথে স্বদেশি ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলেছেন কামিন্স। গেল বছরটি স্বপ্নের মত কেটেছে কামিন্সের। শুধুমাত্র বল হাতেই ছন্দে ছিলেন না, অধিনায়ক হিসেবে আইসিসির দুটি মেগা ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি। কামিন্সের নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও রেকর্ড ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া।
টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ২৪ ম্যাচে ৫৯ উইকেট এবং ৪২২ রান করেছিলেন ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া কামিন্স। গেল বছর টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার খাজা। ১৩ টেস্টে তিনটি সেঞ্চুরিতে ৫২ দশমিক ৬০ গড়ে ১২১০ রান করেন তিনি। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত অ্যাশেজে সর্বোচ্চ রানের মালিক ছিলেন খাজা।
সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ার সেরা ১৯৫ রানের অনবদ্য ইনিংসও খেলেন খাজা। ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩৩ রান করেছিলেন তিনি। সেরা হবার পথে স্বদেশি হেড, ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলেন খাজা।
ওয়ানডেতে দারুন একটি বছর পার করায় বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন কোহলি। দুই স্বদেশি শুভমান গিল ও মোহাম্মদ সামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে সেরার মুকুট পড়েছেন কোহলি। ২৭ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩৭৭ রান করেন এই ব্যাটার।
ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশের ঘর পার করে রেকর্ড গড়েন কোহলি।
এছাড়া বিশ্বকাপ মঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি। নারী বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রুন্ট। ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















