আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৬ ২৮ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক ক্ষণগণনা। সবার অপেক্ষা ভোট শুরুর বিশেষ ক্ষণটির। গোটা দেশের নজর এখন ৩০ ডিসেম্বর, রোববারের দিকে। দেশের সাড়ে ১০ কোটি ভোটার সেদিন যাদের পক্ষে রায় দেবে, আসছে পাঁচ বছর তাদের হাতেই থাকবে বাংলাদেশের শাসনক্ষমতা।
অধিকাংশ নিবন্ধিত দলের বর্জনে ব্যাপক সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ৫ বছর পর এবারের নির্বাচনে সব দলকেই পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী শিবিরে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা বলেছেন সবাই।
প্রতীক বরাদ্দের পর গেল ১০ ডিসেম্বর সারাদেশে আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু হয়। শেষ হয়েছে শুক্রবার সকাল ৮টায়। তার আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন প্রার্থীরা। শেষ দিন প্রত্যুষেও অনেক প্রার্থী কুয়াশার চাদর ভেদ করে বের হন ভোট প্রার্থনায়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এদিন সকাল ৮টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ভোটের দিন ২৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি / অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মোটরসাইকেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে তিন দিন (শনি থেকে সোম)। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরবাইক ব্যবহার করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। ইসি জানিয়েছে, ব্যালট পেপারসহ দরকারি নির্বাচনী সামগ্রী জেলায় জেলায় পাঠানো হয়েছে। ভোটের আগের দিন রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তা কেন্দ্রে পৌঁছে যাবে।
আদালতের আদেশে বা অন্য কোনো কারণে শেষ মুহূর্তে ব্যালট পেপারে পরিবর্তন আনতে হলে তা নতুন করে ছাপাতে হবে ইসিকে। তারপর তা পৌঁছে দেয়া হবে হেলিকপ্টারে। ৩০ তারিখ দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।
নিবন্ধিত ৩৯ দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার ১ হাজার ৮শ’র বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। তবে প্রধান দুই রাজনৈতিক দল ও জোটের পাল্টাপাল্টি অভিযোগ এবং হামলা-ভাঙচুরের ঘটনা ছড়িয়েছে উত্তাপ। তাই নির্বাচন নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা থেকেই যাচ্ছে।
বিএনপি ও তাদের জোট ঐক্যফ্রন্ট তাদের ভোটের প্রচারে বাধা দেয়া, হামলা-ভাঙচুর, পুলিশি হয়রানির অভিযোগ করে আসছে শুরু থেকেই। পক্ষপাতের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশারের পদত্যাগও চেয়েছে তারা। ভোটের মাঠ দখল করে জমজমাট প্রচার চালিয়ে আসা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিকরাও হামলা-ভাংচুরের পাল্টা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। তাদের কয়েকজনের প্রাণও গেছে প্রতিপক্ষের হামলায়।
ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাচ্ছে বলে সিইসি কে এম নূরুল হুদা দাবি করে এলেও পাঁচ সদস্যের ইসিতে ভিন্নমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে নির্বাচন কমিশন বলছে, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থাই তারা নিয়েছে।
সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। এত দল ও প্রার্থীর নির্বাচনে কিছুটা উত্তাপ থাকলেও কোনো উদ্বেগ নেই।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















