ঢাকা, ০৮ ফেব্রুয়ারি রোববার, ২০২৬ || ২৫ মাঘ ১৪৩২
good-food
২৩৮

আফগানদের কাছে হেরে হতাশা ঝরল সাকিবের কণ্ঠে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৬ ৩১ আগস্ট ২০২২  

হার দিয়ে এশিয়া কাপ শুরু হলো বাংলাদেশের। মঙ্গলবার (৩০ আগস্ট) শারজায় আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে গেছে টাইগাররা। এতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানরা। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোহাম্মদ নবীরা। তবে হতাশা ঝরেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারালে ম্যাচ জেতা কঠিন। তবে দারুণ বোলিং করেছে আমাদের বোলাররা। ম্যাচটা আমাদের দিকে ছিল একসময়। তবে শেষমেষ থাকেনি। আফগানিস্তান অসাধারণ খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। মোসাদ্দেক ভালো খেলেছে। তবে দলের অন্যদের আরো অবদান রাখা উচিৎ ছিল।

 

টাইগার কাপ্তান বলেন, জয়ের জন্য আফগানদের যখন ৬০ রান দরকার ছিল, তখন মনে হয়েছিল আমরা জিতব।কিন্তু এক নাজিবউল্লাহ জাদরান সব লণ্ডভণ্ড করে দিয়েছে।  সে খবুই বিধ্বংসী ব্যাটসম্যান। এটা সবার জানা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর