আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৮ ২৫ আগস্ট ২০২৬
প্রেমের শুরুর দিনগুলো হয় মায়াবী হাতছানিতে ভরা। দুজন দুজনকে চেনা, জানার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করে তখন। কিন্তু এই জানার আগ্রহ যখন ‘আবেগের বন্যায়’ রূপ নেয়, তখনই দেখা দেয় বিপত্তি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘ফ্লাডলাইটিং’। আধুনিক সম্পর্কের জটিলতায় এই বিষয়টি এখন এক বড় আতঙ্ক। আপনার সুন্দর শুরু হওয়া প্রেমটি কি অকালেই ঝরে যাচ্ছে? তবে জেনে নিন ‘ফ্লাডলাইটিং’ নামের এই অদৃশ্য শত্রু সম্পর্কে
আবেগ যখন সুনামির মতো আসে
সাধারণত আমরা মনে করি, সঙ্গীর কাছে মনের সব গোপন কথা বা জীবনের সব দুঃখের স্মৃতি শেয়ার করলেই বুঝি সম্পর্ক গভীর হয়। কিন্তু সমস্যাটা বাঁধে তখনই, যখন আপনি সম্পর্কের একদম শুরুর দিকেই আপনার জীবনের সব বড় বড় ট্রমা, ব্যর্থতা বা পারিবারিক গোপন কথা অপরপক্ষের ওপর ‘উগরে’ দেন। স্টেজ লাইটের তীব্র আলো যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনি এই অতিরিক্ত আবেগীয় প্রকাশ সঙ্গীকে দিশেহারা করে ফেলে। একেই বলে ফ্লাডলাইটিং।
কেন বিপজ্জনক?
জনপ্রিয় গবেষক ব্রেন ব্রাউন এই বিষয়টি নিয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, ‘ভালনারেবিলিটি’ বা নিজের দুর্বলতা প্রকাশ করা সাহসের কাজ, কিন্তু সেটা হতে হবে ধাপে ধাপে। ফ্লাডলাইটিংয়ের ফলে যা ঘটে:
- সম্পর্কের বয়স যখন মাত্র কয়েক দিন বা মাস, তখন হুট করে বড় কোনো মানসিক কষ্টের গল্প শুনলে অন্য পক্ষ মানসিকভাবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। ফলে সে নিজেকে গুটিয়ে নেয় বা ‘ঘোস্টিং’ (হুট করে যোগাযোগ বন্ধ করা) করে।
- দ্রুত সব বলে দিয়ে আপনি যে ঘনিষ্ঠতা তৈরি করতে চান, তা আসলে বালির বাঁধের মতো। এখানে বিশ্বাসের শক্ত ভিত্তি তৈরি হওয়ার আগেই আবেগের সুনামি সব ধসিয়ে দেয়।
- সবকিছু বলে দেওয়ার পর নিজের ভেতরেই এক ধরনের শূন্যতা বা লজ্জিত হওয়ার অনুভূতি তৈরি হয়। মনে হয়, “কেন এত সব বলতে গেলাম!”
ট্রমা ডাম্পিং বনাম স্বাস্থ্যকর আলোচনা
অনেকেই ‘ট্রমা ডাম্পিং’-কে সততা মনে করেন। ধরুন, প্রথম ডেটেই আপনি আপনার প্রাক্তন প্রেমিকের প্রতারণা কিংবা শৈশবের কোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন। এটি আপনার জন্য হালকা হওয়ার উপায় হতে পারে, কিন্তু আপনার সঙ্গীর জন্য এটি এক ধরনের ‘আবেগীয় বোঝা’। স্বাস্থ্যকর সম্পর্কের নিয়ম হলো, আগে বিশ্বাস অর্জন করুন, তারপর ধীরে ধীরে নিজের গভীর স্তরের গল্পগুলো বলুন।
ফ্লাডলাইটিং থেকে বাঁচার উপায়:
- মনে রাখবেন, প্রেম কোনো ১০০ মিটারের দৌড় নয়, বরং এটি একটি ম্যারাথন। নিজেকে পুরোপুরি মেলে ধরার আগে নিশ্চিত হোন সামনের মানুষটি সেই ভার বইতে পারবে কি না।
- শুরুতে ছোট ছোট ব্যক্তিগত তথ্য শেয়ার করুন। দেখুন সে কতটা গুরুত্ব দিয়ে শুনছে বা সহমর্মিতা দেখাচ্ছে। সে যদি সংবেদনশীল হয়, তবেই পরের ধাপে যান।
- শুধু নিজের কথা না বলে তাকেও বলতে দিন। সম্পর্কটা যেন ‘একতরফা টক শো’ না হয়ে যায়।
- যদি মনে হয় আপনার মনের ভেতরের জমানো কথাগুলো কাউকে না বললে দম বন্ধ হয়ে আসছে, তবে প্রেমিকের চেয়ে একজন থেরাপিস্ট বা কাউন্সিলর এক্ষেত্রে বেশি কার্যকর হতে পারেন।
আলো যতটুকু দরকার, ঠিক ততটুকুই সুন্দর। ফ্লাডলাইটের তীব্র আলো যেমন দৃষ্টি কেড়ে নেয়, তেমনি সম্পর্কের শুরুতে অতিরিক্ত আবেগের প্রকাশ অপরপক্ষকে অন্ধ করে দেয়। সে তখন আপনার ব্যক্তিত্ব নয়, বরং আপনার সমস্যাগুলোকেই বড় করে দেখে। তাই আবেগের কল কল ঝরনাধারা হোক ধীরস্থির, তবেই বেঁচে থাকবে সম্পর্কের স্নিগ্ধতা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















