আরও একবার আনসাং হিরো ডি মারিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:২৩ ১৯ ডিসেম্বর ২০২২
লিওনেল মেসিকে নিয়ে যে উন্মাদনা, তার ধারেকাছে নেই তিনি। কিন্তু যারা সত্যিকারের আর্জেন্টিনা ভক্ত তারা হয়তো এই মানুষটির কাছে রোববার (১৮ ডিসেম্বর) রাতের জন্য চিরকাল ঋণী থেকে যাবেন। মেসির মহাকাব্য অসম্পূর্ণই হবে যদি না তাতে থাকে ডি মারিয়া নামক অধ্যায়টি। আরও একবার নীরবে নিভৃতে থেকে কাজের কাজটা করে দিয়ে গিয়েছেন আর্জেন্টিনার তারকা উইঙ্গার।
এর আগে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে চতুর অফ দ্য বল মুভমেন্টে ব্রাজিল ডিফেন্সের পাতা অফসাইড ট্র্যাপ বিট করেন ডি মারিয়া। পরে রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে নিখুঁত চিপে ব্রাজিলীয় গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি খরা কাটিয়েছিলেন তিনি। চলতি বছরেই ফিনালেসিমায় ইতালির রক্ষণকে গতিতে পরাস্ত করে আলতো চিপে ইতালিয়ান গোলরক্ষক ডোন্নারুমার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে মেসির আর্জেন্টিনাকে আরেকটি ট্রফি জেতানোয় বড় ভূমিকা নিয়েছিলেন ডি মারিয়া।
এবার ম্যাক অ্যালিস্টারের পাস থেকে দলের দ্বিতীয় গোল করে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। শুধু গোল নয়, গোটা প্রথমার্ধজুড়ে যেভাবে বাঁ উইং থেকে ফ্রেঞ্চ ডিফেন্সকে কাঁপিয়ে দিয়ে গিয়েছেন, তা সত্যিই দেখার মতো একটা বিষয় ছিল।
টুর্নামেন্টজুড়ে ফিটনেস সমস্যায় ভুগছেন ডি মারিয়া। এদিনও গোটা ম্যাচে মাঠে থাকতে পারেননি। কিন্তু পেনাল্টি অর্জন করে ও দলের দ্বিতীয় গোলটি করে কাজের কাজটি করে দিয়ে গিয়েছেন তিনি। লোকে মনে রাখতে না চাইলেও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের পাতা যখন উল্টানো হবে, তাতে মেসি ও মারাদোনার মতোই একটা বড় অধ্যায় বরাদ্দ থাকবে ডি মারিয়ার জন্যও। জাতীয় দলের ফুটবলে যে তিনি আনসাং হিরো।
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার