আসামির স্ত্রীকে ধর্ষণ মামলায় নাম নেই এসআই খায়রুলের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৫ ৪ সেপ্টেম্বর ২০১৯
যশোরে সোর্সের সঙ্গে মিলে পুলিশের এসআই কতৃক আসামির স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শার্শা উপজেলায় ওই ঘটনায় তিনজনের নাম উল্লেখ এবং একজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মামলা হলেও ধর্ষিতা নারী যাকে ‘প্রধান অভিযুক্ত’ হিসেবে দাবি করেছিলেন সেই এসআই খায়রুলের বিরুদ্ধে মামলা হয়নি।
এই এসআইকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তদন্তে মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, মঙ্গলবার রাতে শার্শার চটকাপোতা এলাকার কামরুজ্জামান ওরফে কামরুল, লক্ষণপুর এলাকার আব্দুল লতিফ এবং আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। আর অজ্ঞাত আসামিকে গ্রেফতারে পুলিশ ‘সচেষ্ট’ রয়েছে।
খায়রুলের বিরুদ্ধে মামলা করা হয়নি জানিয়ে তিনি বলেন, ভিকটিমের সামনে গত রাতে এসআইকে কয়েক দফা আনা হয়। কিন্তু ভুক্তভোগী তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেননি।
এসআই খায়রুলকে প্রত্যাহারের ব্যাপারে এডিশনাল এসপি সালাহউদ্দিন শিকদার জানান, যেহেতু এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেই কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি দোষী, সে কারণে প্রত্যাহার হয়েছে এমনটি নয়।
মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, শার্শার লক্ষণপুর গ্রামে তার স্বামী আসাদুজ্জামান আশাকে গত ২৫ আগস্ট রাতে উপজেলার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরদিন ২৬ আগস্ট আশার থেকে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে দেখিয়ে তাকে আদালতে চালান দেন।
তিনি অভিযোগ করেন, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল ও তার সোর্স গত ২ সেপ্টেম্বর সোমবার রাতে বাড়িতে গিয়ে তার নিকট ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তার স্বামীর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এ নিয়ে উভয়পক্ষের সঙ্গে ঝগড়াও হয়।
এক পর্যায়ে এসআই খায়রুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি ও তার সোর্স কামরুল ওই নারীকে ধর্ষণ করেন। এরপর ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ওই নারী যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্যে এলে বিষয়টি জানাজানি হয়।
তিনি আরো অভিযোগ করেন, সোমবার রাতে ঘরের ভেতরে গিয়ে প্রথমে এসআই খায়রুল ও পরে পুলিশের সোর্স কামরুল তাকে ধর্ষণ করেন। এসময় সোর্স লতিফ ও কাদের ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
















