আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৬ ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রথমবার বাংলাদেশকে ছাড়াই আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যান্য দেশের ক্রিকেটাররা যখন বিশ্বমঞ্চে মাতাচ্ছেন চার-ছক্কায় তখন অবসর সময় কাটছে বাংলাদেশের ক্রিকেটারদের। দেশের জন্য বিশ্বকাপ না খেলার মতো সিদ্ধান্ত নীরবে মেনে নিয়েছেন লিটন দাসরা।
অথচ সেই ক্রিকেটারদের ওপরই বিশ্বকাপ না খেলার দায় চাপিয়ে দিয়েছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যিনি নিজেই বিশ্বকাপে বাংলাদেশ দলকে না পাঠানোর ব্যাপারে অনড় ছিলেন। নিজেই জানিয়েছেন, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকারের। অথচ সপ্তাহ না ঘুরতে নিজের কথা ঘুরিয়ে দায় চাপিয়েছেন ক্রিকেটারদের ওপর।
আসিফ নজরুলের এমন মিথ্যাচার নিয়ে রীতিমতো স্তম্ভিত বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপ না খেলতে পেরে ক্রিকেটারদের মানসিক অবস্থা কতটা খারাপ ছিল সেই ব্যাখ্যাও দিলেন তাসকিনদের কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কম নাটকীয়তা হয়নি। দফায় দফায় বৈঠক শেষেও সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ ভারতে না খেলার ব্যাপারে অনড় ছিল।
এ ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান পরিস্কার জানিয়ে দেন তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সে সময় তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত।
অথচ পরে নিজের বক্তব্য পাল্টে আসিফ নজরুল জানান, এটি সরকারের নয়, বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। গত ১০ ফেব্রুয়ারি তিনি বিশ্বকাপ না খেলা ইস্যুতে বলেছিলেন, “কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।“
আসিফ নজরুলের দুই রকমের বক্তবে রীতিমতো অবাক ক্রিকেট পাড়া। এ ব্যাপারে আজ শুক্রবার মুখ খুলেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যূতে সালাউদ্দিন বলেন, “উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।“
বিশ্বকাপ না খেলতে পেরে ক্রিকেটাররা কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই ব্যাখ্যা দিয়ে কোচ বলেন, “আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা একজন কোচ হিসেবে সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, এটা তার স্বপ্ন, তার ২৭ বছরের স্বপ্ন এখানে নিয়ে এসেছে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। টাকা-পয়সা এখানে ছোট ইস্যু, বিশ্বকাপ খেলা একজন মানুষের স্বপ্ন।“
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















