ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৩ ২২ মার্চ ২০২৬
ঈদের দিন মানেই পছন্দের খাবারের বাহার। তা হতে পারে বিরিয়ানি, কোরমা, কাবাব, সেমাই বা আরও নানা পদের। এই সবই টেবিলে একসাথে হাজির থাকে এই দিনে।
কিন্তু এই আনন্দের মাঝেই অনেকের দেখা দেয় অস্বস্তিকর সমস্যা। কারও পেট খারাপ, বদহজম বা গ্যাস। বিশেষ করে দীর্ঘ রোজার পর হঠাৎ তেল-মশলাযুক্ত খাবার খেলে পরিপাকতন্ত্রে চাপ পড়ে। তবে চিন্তার কিছু নেই, কিছু সহজ ঘরোয়া উপায়ে দ্রুতই স্বস্তি পাওয়া সম্ভব।
পেট খারাপের কারণ কী?
রোজার সময় আমাদের খাদ্যাভ্যাস বদলে যায়। সারাদিন না খেয়ে থাকার পর ঈদের দিন একসাথে বেশি ও ভারী খাবার খেলে হজমে সমস্যা হয়। অতিরিক্ত তেল, মশলা ও ভাজাপোড়া খাবার পেটে অস্বস্তি তৈরি করে, যা ডায়রিয়া বা গ্যাসের কারণ হতে পারে।
ঘরোয়া উপায়ে দ্রুত স্বস্তি
প্রথমেই শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি। বারবার পানি পান করুন। এর পাশাপাশি ডাবের পানি বা ঘরে তৈরি লবণ-চিনি বা গুঁড় মিশ্রণ (ওআরএস) খেলে শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ হয়।
আদা চা বা পুদিনা পাতার চা পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে সাহায্য করে। এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে। জিরা ভেজানো পানি বা ভাজা জিরা গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়।

ডাবের পানি বা ঘরে তৈরি লবণ-চিনি বা গুঁড় মিশ্রণ (ওআরএস) খেলে শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ হয়।
কী খাবেন, কী এড়াবেন
এই সময় হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া জরুরি। যেমন—ভাত, খিচুড়ি, সেদ্ধ সবজি, কলা বা দই। টোস্ট বিস্কুটও ভালো অপশন হতে পারে। অন্যদিকে, কিছুদিনের জন্য তেল-মশলাযুক্ত খাবার, ভাজাপোড়া, সফট ড্রিংকস ও অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন।
বিশ্রামও জরুরি
পেট খারাপ হলে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। এতে শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে।
কখন সতর্ক হবেন?
যদি পেট খারাপ ২-৩ দিনের বেশি থাকে, অথবা জ্বর, বমি বা তীব্র পেট ব্যথা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। ঈদের আনন্দের সাথে সুস্থতাও জরুরি। তাই খাবারে একটু সংযম আর প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে উৎসব কাটবে আরও স্বস্তিতে।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















