উদ্ভাবনে মনযোগী হতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ১৮ অক্টোবর ২০১৯
জীবপ্রযুক্তি খাতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি উদ্ভাবনের দিকে মনযোগী হতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে জাতীয় জীবপ্রযুক্তি মেলার উদ্বোধনীতে তিনি এই আহ্বান জানান।
ইয়াফেস ওসমান বলেন, আজকে জীবপ্রযুক্তি খাতে আধুনিক যন্ত্রপাতি এসে নানা কিছু বদলে দিয়েছে। যারা এই খাতে জড়িত বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যারা এতে যুক্ত হব্নে, তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আসুন কিছু করে দেখাই। থিওরি নয়, প্র্যাকটিকালি কিছু করে দেখাতে হবে।
জীবপ্রযুক্তি খাতের বিকাশে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া নানা উদ্যোগ ও প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, আগে যারা সরকার চালিয়েছেন, তারা এ বিষয়ে ভাবতে পারেননি।
অভিপ্রযুক্তিতে তরুণদের উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী তাদের আরও উৎসাহ দিতে চান। পাশাপাশি তরুণদের বিকাশ নিয়ে ‘ভ্রান্ত ধারণা’ পরিহার করতে অভিভাবকদের প্রতি তিনি অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, আমরা সব সময় বলছি যে এখন আর আগের মতো লেখাপড়া হয় না। এ কথাটি একেবারে ভ্রান্ত। তার প্রমাণ আজকের ডিজিটাল বাংলাদেশ। তারা বাংলাদেশে জন্মালেও তারা পৃথিবীর সম্পদ। এ কথা যেন আমরা ভুলে না যাই। আমাদের চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। তাদের উৎসাহ দিতে হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মো. সলিমুল্লাহ অনুষ্ঠানে বলেন, দেশে বিদ্যমান উদ্ভিদ, প্রাণী, মৎস্য, অণুজীব- ইত্যাদির জেনেটিক রিসোর্সগুলো সংরক্ষণের জন্য সরকার ইতোমধ্যে ন্যাশনাল জিন ব্যাংক তৈরির প্রকল্প অনুমোদন করেছে। ন্যাশনাল জিন ব্যাংক তৈরি হলে জেনেটিক রিসোর্সগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ, এদের বৈশিষ্ট্য নির্ণয় ও সমৃদ্ধ ডাটাবেইস প্রণয়ন সম্ভব হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) উদ্যোগে আয়োজিত এ মেলার ৬৭টি স্টলে এবার দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবনগুলো তুলে ধরেছেন। জীবপ্রযুক্তি বিষয়ক শিক্ষা, গবেষণা ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজন। মেলা চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ