এমবাপে চলে গেলে ৩ ফুটবলারকে নেবে পিএসজি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৪
কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন অবশেষে সফল হতে চলেছে। ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে তিনি গন্তব্য পরিবর্তনের কথাও জানিয়ে দিয়েছেন বলে খবর দিয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। অনেক কৌশল খাটিয়েও যে আগের দুই মৌসুমের মতো এমবাপেকে আটকে রাখা যাচ্ছে না, তা নিশ্চিত পিএসজিও। সে কারণে প্যারিসিয়ানরা তার বিকল্প হিসেবে তিন ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা করছে।
এই দাবি করেছেন দলবদল বিষয়ক ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এমবাপে পিএসজির দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন। সে কারণে তার অনুপস্থিতিতে দলটিকে মানিয়ে নেওয়ার মিশনে নামতে হবে। ইতোমধ্যে সেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে পিএসজি।
রোমানো বলছেন— লা প্যারিসিয়ানরা আগামী মৌসুমে এমবাপে দল ছাড়ার পর তিনজন মানসম্মত খেলোয়াড় কেনার প্রজেক্ট হাতে নিয়েছে। যার মাধ্যমে এই ফরাসি ফরোয়ার্ডের অভাব পূরণের আশা প্যারিসের ক্লাবটির। ফরোয়ার্ড লাইনে তারা একজন ভালো মানের ফুটবলার কিনতে চায়। ইতালিয়ান ক্লাব নাপোলির ভিক্টর ওসিমেন হতে পারেন ওই ফুটবলার। তাকে না পেলে অন্য কোনো বড় তারকার দিকে ঝুঁকবে ক্লাবটি।
এর আগে মিডফিল্ডে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির বানার্ড সিলভা এবং বার্সেলোনার ফ্রেঙ্কি ডি জংকে চেয়েছিল পিএসজি। যদিও সেই দফায় তারা সফল হয়নি। সে কারণে আগামী মৌসুমে নাসের আল খেলাইফির ক্লাব নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেজকে কেনার লড়াইয়ে নামবে। তার জন্য প্রায় শত মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজও নাকি দিতে প্রস্তুত তারা। এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে একজন পরীক্ষিত ফুটবলার চায় পিএসজি। সেখানে তাদের প্রথম পছন্দ বায়ার্ন মিউনিখের ম্যাথিউস ডি লিট। এছাড়া আরও এক তরুণ ডিফেন্ডারে তাদের নজর রয়েছে।
উল্লেখ্য, বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন এমবাপে। এই ফ্রেঞ্চ তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন। আর রিয়াল মাদ্রিদও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষই যখন রাজি, তখন মূল বাগড়া দিয়েছে পিএসজি। মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা। তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও পিএসজি ছাড়বেন-ক্লাব কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন এমবাপে।
ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন এই খবর। এছাড়া পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে একই খবর দিয়েছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে ২৫ বছর বয়সী এমবাপে ২০২২ সালে সবশেষ চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। চুক্তিতে শর্ত ছিল, তিনি চাইলে এক বছর মেয়াদ বাড়াতে পারবেন। কিন্তু সেই শর্ত পূরণ করেননি এমবাপ্পে। পিএসজি ছেড়ে এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা। এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও সূত্রের খবর। তবে পিএসজির সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনও দুই পক্ষ একমত হতে পারেনি।’ ঐক্যমত্যে পৌঁছালেই হয়তো রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে যাবেন এমবাপে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















