এমবাপ্পের ওপরই ঝুলে মেসির পিএসজিতে থাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০০ ২৮ এপ্রিল ২০২৩
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, কাতারে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, সারাবিশ্বে ইমেজ বৃদ্ধি– এ সবকিছুর কারণে কি লিওনেল মেসি বেতন বাড়ানোর দাবি করতে পারেন না? পিএসজি কর্তৃপক্ষের কাছে নাকি ঠিক এ প্রশ্নেরই উত্তর চেয়েছেন মেসির বাবা হোর্হে মেসি, যিনি কিনা একই সঙ্গে মেসির এজেন্টও।
ফরাসি দৈনিক লা প্যারিসিয়েন জানাচ্ছে, মেসির পক্ষ থেকে বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও পিএসজি কর্তৃপক্ষ নাকি তাতে সম্মত হয়নি। যদি সত্যিই দুই পক্ষ সমঝোতায় না আসে, তাহলে আগামী জুনের পর ট্রান্সফার মার্কেটে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। সে ক্ষেত্রে যে কোনো ক্লাবেই যেতে পারবেন মুক্ত মেসি।
সেজন্য সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের বিশাল অঙ্ক নিয়ে বসেও আছে। মেসির বাবা নাকি সৌদি ক্লাবের এই প্রস্তাবের কথাও তুলেছিলেন পিএসজির সঙ্গে বৈঠকে। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে কোনোমতেই বিশ্ব ফুটবলে মেসির চাহিদা ও গুরুত্ব কমেনি, বরং কাতার বিশ্বকাপের পর তাঁর বাজারমূল্য বেড়েছে।
তবে ফরাসি দৈনিকের মতে, ওই বৈঠকে নাকি বার্সেলোনার প্রস্তাব নিয়ে কোনো কথা হয়নি। কয়েক সপ্তাহ ধরেই বাজারে জোর গুঞ্জন চলছে, মেসি নাকি তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন। নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও নাকি মেসিকে ফেরাবে বার্সা। দু’দিন আগে মেসি পরিবার নিয়ে বার্সায় যাওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।
কিন্তু বৃহস্পতিবার ইতালির এক প্রভাবশালী সাংবাদিক ফেব্রিজিও রোমানো এক টুইটে জানিয়েছেন, মেসিকে ফেরানোর ব্যাপার নিয়ে নাকি বার্সার পরিচালকদের মধ্যে কোনো কথাই হয়নি। বার্সার এক পরিচালক মাতেও অ্যালিমানির বরাত দিয়ে ওই সাংবাদিক জানিয়েছেন, মেসি কিংবা তাঁর এজেন্টের সঙ্গেও নাকি দলে ফেরা নিয়ে কোনো কথা হয়নি।
একুশ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে আসেন মেসি। আগামী জুনেই সেই চুক্তি শেষ হচ্ছে। পিএসজি চায়, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে। বর্তমানে মাসে প্রায় ৫০ লাখ ইউরো বেতন পান মেসি। সেখানে এমবাপ্পের বেতন ৬০ লাখ আর নেইমারের ৩৬ লাখ ইউরো। মেসির বাবার দাবি, এই অঙ্ক বাড়িয়ে অন্তত এমবাপ্পের সমান করা হোক। এখন মেসিকে পিএসজিতে ধরে রাখতে পারেন কেবল একজনই– কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে তিনিই অলিখিত ‘বস’।
নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক যাই হোক না কেন, মেসিকে বেশ সম্মান করেন এমবাপ্পে। তা ছাড়া সম্প্রতি মাঠে মেসির সঙ্গে তাঁর রসায়নটাও বেশ জমেছে। চলতি মৌসুমে লিগ ওয়ানে এমবাপ্পের ২২ গোলের ১০টিতেই অ্যাসিস্ট ছিল মেসির। ইউরোপিয়ান লিগে কোনো একক খেলোয়াড়কে এত সংখ্যক অ্যাসিস্ট করার এটি একটি রেকর্ড। তাই এমবাপ্পে চাইলে তাঁর সমান কিংবা তাঁর চেয়ে বেশি বেতনে মেসিকে পিএসজিতে রেখে দেওয়ার সুপারিশ করতে পারেন ক্লাব কর্তৃপক্ষকে। আর তাঁর সুপারিশেই কেবল পিএসজিতে থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে মেসির।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















