এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৪৪ ১০ ডিসেম্বর ২০২২
২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস আটকে গিয়েছিল সার্জিও রোমেরোর কাছে। আর ২০২২ এ সেই স্মৃতি ফিরিয়ে আনলেন এমিলিয়ানো মার্টিনেজ। শ্বাসরূদ্ধকর ১২০ মিনিট শেষে টাইব্রেকারে ডাচদের হারিয়ে আরও একবার সেমিফাইনাল নিশ্চিত করল লিওনেল মেসিরা।
অবশ্য ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্ত শেষ দিকে এসে সেই লিড খুইয়ে বসে তারা। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় মিমাংসা হয় পেনাল্টি শুটআউটে। সেই টাইব্রেকারেও আরেকটু হলে পা হড়কে বসেছিল মেসির দল। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল তারা।
ব্রাজিলের ভাগ্যই বরণ করতে হতে পারত আর্জেন্টিনাকে। কিন্তু দলকে সেটা থেকে রক্ষা করেন আলবিসেলেস্তে গোলরক্ষক মার্টিনেজ। ডাচদের দুই পেনাল্টি ঠেকিয়ে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। তৃতীয় শটে গোল পায় ডাচরা। আর্জেন্টিনা গোল পায় প্রথম তিন শটেই। কিন্তু এনজো ফার্নান্দেজ চতুর্থ শটটা বাইরে মারায় আবার জমে উঠে টাইব্রেকার।
ডাচরা চতুর্থ ও পঞ্চম দুটি শটেই গোল করে। ফলে লাউতারো মার্টিনেজের নেয়া পঞ্চম শটটা হয়ে উঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক। এবার আর ভুল করেন তিনি। তার শট নেদারল্যান্ডসের জালে যেতেই উচ্ছ্বাসে মাতেন মেসিরা। ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে। যেখানে মেসিদের প্রতিপক্ষ আগের ম্যাচে ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া।
নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়ে থাকলেও যোগ করা সময়ের শেষ মুর্হূর্তে ভাউট ভের্গহর্স্টের গোলে ম্যাচে সমতা ফেরায় নেদারল্যান্ডস। এতে করে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধের ৩৫ মিনিটে মলিনা ও ৭৩ মিনিটে মেসির পেনাল্টিতে ২-০ লিড নেয় আর্জেন্টিনা। এরপর ৮৩ মিনিটের ও যোগ করা সময়ের (১১১ মিনিটে) গোলে সমতায় ফিরেছে ডাচরা। ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
এর আগে প্রথমার্ধেই লিওনেল মেসির জাদুকরী পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন নাহুয়েল মলিনা। এবার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে নিজেই দলের লিডকে দ্বিগুন করলেন মেসি। এ গোল নিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪ এ। আর অ্যাসিস্ট গিয়ে দাঁড়ালো ২ এ।
ডাচদের খেলার ধরনের কথা মাথায় রেখে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় পরিবর্তন আনেন। শনিবার লুসাইল স্টেডিয়ামের তিনি নামান তিন সেন্ট্রাল ডিফেন্ডার। সেই সঙ্গে বদলে দেন খেলার ফরমেশনও। সাধারণত আর্জেন্টিনা ৪-৩-৩ ফরমেশনে খেললেও বর্তমানে ৩-৫-২ এ খেলছে। একজন ফরোয়ার্ড কম নিয়ে মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা।
দুই সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডির সঙ্গে রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। ফুল ব্যাক হিসেবে খেলেছেন মার্কোস আকুনা ও নাহুয়েল মলিনা। মাঝমাঠে ডি পলের সঙ্গী হিসেবে ছিলেন এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস অ্যালিস্টার। আক্রমণভাগে স্কালোনি রাখেন দুইজন। অধিনায়ক মেসির সঙ্গে থাকেন জুলিয়ান আলভারেজ।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















