ঢাকা, ২৫ অক্টোবর রোববার, ২০২৬ || ৯ কার্তিক ১৪৩৩
good-food
৭২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ২ আগস্ট ২০২৩  

এবার বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ৯৯৯ টাকায় বিক্রি হয়ে আসছিল।

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বুধবার (২ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে। সন্ধ্যা থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে।

 

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর