এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৫ ২৬ এপ্রিল ২০২৩
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপ। আর অক্টোবর ও নভেম্বরে গড়াবে বিশ্বকাপ। এর আগে দুঃসংবাদ পেলো ভারত। দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলটির তারকা উইকেটকিপার-ব্যাটার রিশভ পন্ত।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত বছর ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। ফলে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে অধিনায়কত্ব করতে পারছেন না তিনি। একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি বাঁহাতি ব্যাটার।
চোট থেকে দ্রুত সুস্থ হয়ে উঠলেও ২০২৪ সালের জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না পন্ত। এতে স্পষ্ট ওয়ানডে এশিয়া কাপ ও বিশ্বকাপে নামতে পারবেন না তিনি। এরই মাঝে জুনে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না এ হার্ডহিটার।
প্রতিবেদনে বলা হয়, দ্রুত সুস্থ হয়ে উঠছেন পন্ত। তবে পুরোপুরি সুস্থ হতে অন্তত ৭ থেকে ৮ মাস লাগবে। তবে অনেকেই মনে করছেন, আরও বেশি সময় লাগতে পারে।
এর আগে আশা করা হয়েছিল, বিশ্বকাপে ফিরতে পারবেন পন্ত। কিন্তু সেই আশাও শেষ হয়ে গেলো। অবশ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।
দুর্ঘটনায় পন্তের লিগামেন্টে গুরুতর চোট লেগেছিল। ইতোমরেধ্য তার অস্ত্রোপচার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তা হয়। এ থেকে সেরে উঠছেন তিনি।
পন্তকে পূর্ণ সহায়তা দিচ্ছে বিসিসিআই। তাকে বোর্ড থেকে সবধরনের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চোট নিয়ে কাজ করছেন তিনি।
এখন পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন পন্ত। যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে চান তিনি। এজন্য এনসিএর তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করছেন তরুণ ক্রিকেটার।
সম্প্রতি ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে দেখা গিয়েছিল পন্তকে। অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা গেছে তাকে। ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, যেকোনও সাহায্য ছাড়া তার হাঁটতে অন্তত কয়েক সপ্তাহ লাগবে।
কেউ কেউ বলছেন, প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন পন্ত। তবে ফিরে আসার পর উইকেটকিপিং করতে তার আরও সময় লাগতে পারে। দীর্ঘ সময় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। ফলে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে কেএস ভরত, কেএল রাহুল, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে বিবেচনা করছে বিসিসিআই।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















