এশিয়া কাপ নিয়ে নতুন নাটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৩ ১৬ জুলাই ২০২৩
২০২৩ এশিয়া কাপ নিয়ে নাটক থামছেই না। এবার টুর্নামেন্টের সূচি পরিবর্তনের দাবি জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এ বছর এশিয়া কাপের ৪টি ম্যাচ হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। আর ৯টি অনুষ্ঠিত হওয়ার কথা আছে শ্রীলঙ্কায়। তবে এর মধ্যে ৪টিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঘরের মাঠে আরও ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে পিসিবি। ইতোমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সামনে এ প্রস্তাব উত্থাপন করেছে তারা।
পিসিবি বলছে, ভারত ছাড়া এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অন্যান্য দল পাকিস্তানে খেলতে রাজি। ফলে এখানে বেশি ম্যাচ আয়োজন করলে কোনো সমস্যা হবে না।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এবার পাকিস্তানের এক শহরে এশিয়া কাপের ৪ ম্যাচ হওয়ার কথা। সব খেলা হওয়ার কথা রয়েছে লাহোরে। তবে এখন মুলতানেও ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে পিসিবি। এখানেই পাকিস্তান-নেপালের দ্বৈরথ দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা উন্মোচন করতে চাচ্ছে তারা।
নতুন করে বাংলাদেশ অথবা আফগানিস্তানের ম্যাচগুলো হোমগ্রাউন্ডে আয়োজন করতে মুখিয়ে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ডারবানে এশিয়ান ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির প্রধান জাকা আশরাফ। দুবাইতে এসিসির বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা হবে।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) ডারবান ছেড়েছেন আশরাফ এবং অন্যান্য বোর্ড কর্মকর্তারা। এদিন সেখানেই আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণার কথা ছিল। তবে পিসিবির নতুন দাবির মুখে তা স্থগিত হয়ে যায়।
এরই মধ্যে দুবাইয়ে পৌঁছেছেন আশরাফরা। ধারণা করা হচ্ছে, এখানেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। তারা আশা করছেন, আরও ম্যাচ আয়োজনের সুযোগ পাবে পাকিস্তান।
আগের সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর কথা। সেই অনুসারে, পাকিস্তান-নেপাল, আফগানিস্তান-বাংলাদেশ, বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা-আফগানিস্তানের খেলা হওয়ার কথা রয়েছে পাকিস্তানে।
এবারের এশিয়া কাপে নিজেদের ঘরের সব ম্যাচ ডাম্বুলায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচগুলো চলাকালীন সেখানে বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও এ অবস্থানে এখনও অটল রয়েছে তারা
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















