করোনা ভাইরাস: গণজমায়েত এড়িয়ে চলুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৮ ৮ মার্চ ২০২০
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর রাজধানীর ছোট-বড় কাঁচাবাজার, বিপণি-বিতান ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ পরামর্শ দেন তারা।
রোববার দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন এবং তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের শিগগির আলাদা করে ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকায় চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।
রোববার বাংলাদেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার তথ্য জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিজের ফেসবুকে এক বার্তায় ইয়ান এ অনুরোধ করেন।
ওই বার্তায় চীনের এ কূটনীতিক করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম বা জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কারণে এখন মানুষকে যতটা সম্ভব গণজমায়েত (পাবলিক গ্যাদারিং) এড়িয়ে চলতে হবে।
উদাহরণস্বরূপ তিনি কাঁচাবাজার, বিপণি-বিতান, গণপরিবহন ও জুমার নামাজে গণজমায়েতের কথা উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এ স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন।
তিনি বলেন, ইতালি ও ইরানে ধর্মীয় উপাসনালয় থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে। এ কারণে এসব স্থান এড়িয়ে চলতে হবে।
ডা. তহমিনা বলেন, আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। তিনি করোনাভাইরাস প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সবচেয়ে কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোয়া। এক্ষেত্রে অ্যালকোহলযুক্ত হ্যান্ডরাব ব্যবহার করা যেতে পারে। চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। সর্দি-কাশির সময় টিস্যু পেপার ব্যবহার করতে হবে এবং ব্যবহৃত টিস্যু অনতিবিলম্বে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। টিস্যু পেপার না থাকলে হাঁচি-কাশি দেয়ার সময় কনুইয়ের ভাঁজে নাক ও মুখ ঢেকে নিতে হবে। কেবল সর্দি-কাশি থাকলে মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে এবং মাস্ক খুলে নির্দিষ্ট স্থানে অপসারণের পর সাবান ও পানি দিয়ে দুই হাত ধুয়ে নিতে হবে। সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















