কিডনির জন্য পানির চেয়েও যা গুরুত্বপূর্ণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:০০ ১৮ অক্টোবর ২০২৫
কিডনি ভালো রাখতে প্রচুর পানি খেতে হবে- বহুল প্রচলিত এই কথা আমরা সবাই জানি। সত্যিই কিডনি ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা দরকার। কিন্তু এটুকুই কি যথেষ্ট? কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যা রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত তরল ছেঁকে বের করে দেয়। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন, জিনগত কারণ কিংবা বয়সের প্রভাবে কিডনির কার্যক্ষমতা কমে যায়।
ফলে কিডনিতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিডনিকে সুস্থ ও কার্যক্ষম রাখতে জীবনধারায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা জরুরি। চলুন জেনে নেওয়া যাক- পানি পান করা ছাড়াও কিডনি ভালো রাখতে আর কি কি করা উচিত।
সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন
খাদ্যাভ্যাস সরাসরি কিডনির ওপর প্রভাব ফেলে। তাই প্রতিদিনের খাবারে রাখুন- তাজা ফল, শাকসবজি, গোটা শস্যদানা, মাছ বা ডিমের মতো চর্বিহীন প্রোটিনের উৎস। অন্যদিকে, অতিরিক্ত লবণ, চিনি, তেল বা প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন। এসব খাবার কিডনিতে চাপ সৃষ্টি করে এবং প্রদাহ বাড়ায়। যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে, তাদের পটাশিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণে রাখতে হয়।

লবণ কম খাওয়ার অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যা কিডনি সুরক্ষায় বড় ভূমিকা রাখে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
উচ্চ রক্তচাপ কিডনির ওপর ভয়াবহ প্রভাব ফেলে। কারণ এতে কিডনির সূক্ষ্ম রক্তনালিগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়া এবং লবণ কমানো খুব জরুরি।
এছাড়া প্রতিদিন সামান্য হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। মানসিক চাপও যেন বেড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখুন। রক্তচাপ ঠিক থাকলে শুধু কিডনি নয়, পুরো শরীরই ভালো থাকে।
প্রতিদিন কিছুটা শরীরচর্চা করুন
শরীরচর্চা শুধু শরীর ফিট রাখে না, কিডনির কার্যক্ষমতাও বাড়ায়। নিয়মিত হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানো রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখে, যা কিডনি ভালো রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা বলেন, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ব্যায়াম কিডনির সমস্যা ও হৃদরোগকে দূরে রাখে। তাছাড়া, ব্যায়ামের ফলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

প্রতিদিনের খাবারে রাখুন- তাজা ফল, শাকসবজি, গোটা শস্যদানা, মাছ বা ডিমের মতো চর্বিহীন প্রোটিনের উৎস।
ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন
ধূমপান কিডনির রক্তপ্রবাহ ব্যাহত করে, ফলে কিডনির কোষ ক্ষতিগ্রস্ত হয়। তাই ধূমপান ছাড়ার সিদ্ধান্তই হতে পারে কিডনিকে বাঁচানোর প্রথম ধাপ। এছাড়া, অতিরিক্ত মদ্যপান শরীরকে পানিশূন্য করে ফেলে এবং কিডনির ওপর বাড়তি চাপ ফেলে। কিডনিকে ভালো রাখতে মদ্যপান থেকে দূরে থাকা উচিত।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন
ডায়াবেটিসের কারণে কিডনি ক্ষতিগ্রস্থ হওয়া বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এখন খুব সাধারণ একটি সমস্যা। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিডনির সূক্ষ্ম রক্তনালি নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন, সুষম খাবার খান, ব্যায়াম করুন এবং প্রয়োজনে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করুন। রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকলে কিডনি শুধু সুস্থই থাকে না, সামগ্রিকভাবে জীবনমানও উন্নত হয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















