কেউ আত্মহত্যার কথা ভাবছে কিনা বুঝবেন যেভাবে, যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৩ ১২ সেপ্টেম্বর ২০২৫
পরিচিত কেউ নিজেকে শেষ করার পথ বেছে নিলে আমরা অনেককেই বলতে শুনি যে সে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলো কেন? অথবা একবার যদি বলতো সে এত কষ্টে আছে? কেন হঠাৎ সব শেষ করে দিল? কিন্তু একজন মানুষ যখন মানসিক চাপ বা হতাশা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন, তখন অধিকাংশ ক্ষেত্রেই আগে থেকে কিছু লক্ষণ দেখা যায়। কষ্টে থাকা মানুষটি হয়তো সমস্যার কথা সরাসরি বলতে পারেন না। কিন্তু আশেপাশের মানুষ যদি একটু খেয়াল করেন, তাহলে এমন অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ২০১৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০,০০০-এর বেশি মানুষ আত্মহত্যা করেন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা ১০ থেকে ১৪ হাজার পর্যন্ত। অন্যদিকে আঁচল ফাইন্ডেশনের তথ্যমতে, ২০২৪ সালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাই জেনে নিন কীভাবে বুঝবেন যে আপনার পরিচিত কেউ আত্মহত্যার কথা চিন্তা করছে কিনা। এগুলো খেয়াল করলে আমরা প্রিয় মানুষটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।
১. হাল ছেড়ে দেয়া
আপনার কাছের কেউ যদি বারবার বলে— ‘আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই’, ‘সব শেষ করে ফেললেই ভালো’, ‘আমি সবার বোঝা হয়ে গেছি’। তাহলে একে অবহেলা করবেন না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং আমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশন এর গবেষণা বলছে, এমন কথাগুলো সরাসরি আত্মহত্যাপ্রবণ চিন্তার ইঙ্গিত হতে পারে।
২. আচরণে পরিবর্তন
শুধু কথায় নয়, আচরণেও পরিবর্তন আসতে পারে-
# হঠাৎ বন্ধু বা পরিবারের কাছ থেকে দূরে সরে যাওয়া।
# নিজের প্রিয় জিনিসপত্র অন্যকে দিয়ে দেওয়া।
# বেপরোয়া কাজ শুরু করা—যেমন অতিরিক্ত মদ/মাদক নেওয়া।
# দীর্ঘদিন হতাশার পর হঠাৎ অস্বাভাবিক চুপ হয়ে যাওয়া।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং আমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশন এর গবেষণা অনুযায়ী এসবই আত্মহত্যার ঝুঁকির সংকেত।
৩. মেজাজ ও অনুভূতির পরিবর্তন
বারবার দুঃখ, কান্না, রাগ বা আশাহীনতার কথা বলাও সতর্ক হওয়ার মতো বিষয়। বিশেষ করে যদি এগুলো সেই ব্যক্তির স্বাভাবিক চরিত্রের সঙ্গে মেলে না।
এমন দেখলে কীভাবে কথা বলবেন?
এই লক্ষণগুলো খেয়াল করেও অনেকে বিভ্রান্তিতে ভোগন যে, এই বিষয়টি নিয়ে কীভাবে কথা বলবেন। ভাবেন, সরাসরি প্রশ্ন করলে হয়তো সমস্যা আরও বাড়বে। কিন্তু গবেষণা বলছে, সরাসরি কথা বলুন। সংকোচ ছাড়াই খোলামেলা প্রশ্ন করলে মানুষ কথা বলার সুযোগ পায়। জিজ্ঞেস করুন - তুমি কেমন অনুভব করছো? বা এই ধরনের কথা কেন বলছো? তবে উত্তরে যা-ই শুনুন না কেন, তার মানসিক পরিস্থিতিকে বিচার করবেন না। তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করার চেয়ে তাকে মনের কথা খোলাখুলি বলার সুযোগ দিন।
পরিস্থিতি বেশি খারাপ মনে হলে কিছু জরুরি পদক্ষেপ নিতে হতে পারে। যেমন-
# যদি মনে হয় সে ঝুঁকিতে আছে, একা ছেড়ে দেবেন না।
# পরিবার সহানুভূতিশীল হলে তাদের জানান।
# স্থানীয় জরুরি হেল্পলাইন বা চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
# প্রয়োজনে কাউন্সেলর বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন।
কোলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সুইসাইড সিরিওসিটি রেটিং স্কেলটি এখন আত্মহত্যার ঝুঁকি নিরূপণে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে। এটি একটি সহজ টেস্ট যা একজনের আত্মহত্যার চিন্তা ও ঝুঁকি যাচাই করতে ব্যবহার করা হয়। এতে প্রশ্ন করা হয়, কেউ কি আত্মহত্যার কথা ভাবছে, পরিকল্পনা করছে বা আগে কোনো চেষ্টা করেছে কি না। ডাক্তার বা কাউন্সেলর এটি ব্যবহার করে দ্রুত ঝুঁকি বুঝে সাহায্যের ব্যবস্থা করতে পারে। বিশেষজ্ঞের সাহায্যে এটি ব্যবহার করা যেতে পারে।
আত্মহত্যাপ্রবণ চিন্তা দেখা দিলে সেটিকে ছোট করে দেখবেন না। আপনার সামান্য মনোযোগ, একটু খোঁজ নেওয়া হয়তো একজনের জীবন বাঁচিয়ে দিতে পারে। মনে রাখবেন—সাহায্যের প্রথম ধাপ হলো পাশে দাঁড়ানো এবং শোনা।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















