খালি পেটে ব্যায়াম কতটা কার্যকর?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৫ ২৬ নভেম্বর ২০২৫
খালি পেটে ব্যায়াম বা ‘ফাস্টেড ওয়ার্ক আউট’ নিয়ে নানা মত আছে।
কারও মতে দ্রুত মেদ কমে, কেউ আবার মনে করে এতে শরীর দুর্বল হয়ে পড়ে। কিন্তু গবেষণা কী বলছে?
পুষ্টি ও বিপাক বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে সত্যিটা একটু জটিল।
খালি পেটে ফ্যাট বার্ন বেশি?
হ্যাঁ, কিছুটা বেশি।
ইউনিভার্সিটি অব বাথের পুষ্টিবিজ্ঞান অধ্যাপক জেভিয়ার গনসালেজ বলেন, “ব্যায়াম করার সময় আমাদের শরীর একই সঙ্গে কার্বোহাইড্রেট ও ফ্যাট, দুই ধরনের জ্বালানিই পোড়ায়। তবে রাতভর উপবাসের পর সকালে ব্যায়াম করলে শরীর তুলনামূলক বেশি ফ্যাট এবং কম কার্বোহাইড্রেট ব্যবহার করে।”
অর্থাৎ, নাশতা না করে ব্যায়াম করলে শরীর চর্বি পোড়ায় কিছুটা বেশি। বিশেষ করে যদি আগের রাতে শরীর উপবাসে থাকে।

নাশতা না করে ব্যায়াম করলে শরীর চর্বি পোড়ায় কিছুটা বেশি।
কিন্তু এতে কি ওজন দ্রুত কমে?
ওজন কমাতে ‘এনার্জি ডেফিসিট’
বিশেষজ্ঞরা পরিষ্কার বলেছেন, শুধু খালি পেটে ব্যায়াম করলেই ওজন ঝরবে, বিষয়টা এমন নয়।
আমাদের শরীর অল্প পরিমাণ কার্বোহাইড্রেট মাংসপেশি ও লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারে। বাড়তি শক্তি তা কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট যাই হোক না কেন, শেষ পর্যন্ত শরীর চর্বি হিসেবে জমা রাখে। ফলে ওজন কমানোর মূল ব্যাপারটা হলো- দিনের মধ্যে আপনি যত ক্যালরি খরচ করছেন তার চেয়ে কম ক্যালরি খাওয়া।
আপনি খালি পেটে ব্যায়াম করেন অথবা খেয়ে ব্যায়াম করেন, যদি এনার্জি ডেফিসিট বা পার্থক্য না থাকে, তবে শরীর সময়মতো হিসাব মিলিয়ে নেয়।
তাহলে খালি পেটে ব্যায়ামের দরকার কী?
না, এটা মোটেই অদরকারি নয়। গবেষণায় দেখা গেছে, ফাস্টেড ট্রেনিং শরীরের মেটাবলিক স্বাস্থ্যে কিছু ইতিবাচক পরিবর্তন আনে। বিশেষ করে:
• রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে উন্নতি
ব্যায়াম করলে মাংসপেশি রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে সক্ষম হয়। খালি পেটে ব্যায়াম করলে এই প্রভাব কিছুটা বেশি দেখা যায়, যা খাবারের পর ব্লাড সুগার স্পাইক কমাতে সাহায্য করে।
• সহনশীলতা বৃদ্ধি
দৌড়ানো বা সাইক্লিংয়ের মতো সহনশীল ব্যায়ামে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়।
তবে হাই-ইনটেনসিটি ব্যায়াম, যেমন স্প্রিন্ট বা ভারি ব্যায়াম করলে শরীর যেভাবেই হোক কার্বোহাইড্রেটকেই প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করে।

ফাস্টেড ট্রেনিং কিছু ইতিবাচক পরিবর্তন আনে।
তাহলে খেয়ে নাকি না খেয়ে?
বিশেষজ্ঞদের ভাষায়, “ব্যায়াম করাটাই আসল। খালি পেটে ব্যায়াম আপনাকে কিছু বাড়তি সুবিধা দেবে এইযা।”
আপনি যদি খালি পেটে ব্যায়াম করতে চান, তবে ধীরে শুরু করুন।
• প্রথমে ১৫–২০ মিনিট দিয়ে শুরু করুন
• ধীরে ধীরে সময় বাড়ান
• মাথা ঝিমঝিম, দুর্বলতা বা মাথা ঘোরা অনুভব করলে সাথে সাথে ব্যায়াম বন্ধ করুন এবং কিছু খেয়ে নিন
খালি পেটে ব্যায়াম করলে কিছুটা ফ্যাট বেশি বার্ন হয় এটা সত্যি। তবে ওজন কমানোর ক্ষেত্রে এটি কোন জাদু নয়। এনার্জি ডেফিসিট ও নিয়মিত ব্যায়ামই আপনার আসল সঙ্গী। আর খালি পেটে ব্যায়াম করতে ভালো লাগলে তা করতে পারেন। তবে ধীরে শুরু করুন এবং মানিয়ে নিতে শরীরকে সময় দিন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















