খেতে খেতে ফোন: স্বাস্থ্যের জন্য ৭ মারাত্মক ক্ষতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৮ ১ জানুয়ারি ২০২৬
শৈশবে অন্তত একবার হলেও মায়ের মুখে এই কথা আমরা সবাই শুনেছি- “খেতে খেতে টিভি দেখিস না।”
কিন্তু সময় বদলেছে। এখন টিভির জায়গা নিয়েছে স্মার্টফোন। খাবারের প্লেটের পাশে ফোন, চোখ স্ক্রিনে। এই দৃশ্য আজ প্রতিটি ঘরের।
অনেকেই মনে করেন, খেতে খেতে ফোন দেখলে সময় বাঁচে, মন ভালো থাকে। কিন্তু গবেষণা বলছে, এই অভ্যাস শরীর ও মনের জন্য মোটেও নিরীহ নয়।
চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার সময় ফোন ব্যবহারের ৭টি ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া—
অতিরিক্ত খাওয়া ও স্থূলতার ঝুঁকি
গবেষণায় দেখা গেছে, স্ক্রিনে মনোযোগ থাকলে আমরা কতটা খাচ্ছি, তা বুঝতে পারি না। ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়া হয়ে যায়। এই অতিরিক্ত ক্যালরি দীর্ঘমেয়াদে স্থূলতা ও নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
মনোযোগ বিচ্ছিন্নতা
খাওয়ার সময় ফোন দেখলে মস্তিষ্ক একসঙ্গে দুই কাজ সামলাতে গিয়ে বিভ্রান্ত হয়। ফলে খাবারের স্বাদ, গন্ধ বা তৃপ্তির অনুভূতি ঠিকভাবে গ্রহণ করতে পারে না।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয়
স্ক্রিনে মন থাকলে আমরা খাবারের মান বা পরিমাণ নিয়ে সচেতন থাকি না। ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং সুস্থ খাবার বেছে নেওয়ার প্রবণতা কমে যায়।
মায়ের মুখে এই কথা আমরা সবাই শুনেছি- “খেতে খেতে টিভি দেখিস না।”
বিপাকক্রিয়া (মেটাবলিজম) ধীর হয়ে যায়
খাওয়ার সময় টিভি বা ফোন দেখলে শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিকের চেয়ে ধীর হয়ে পড়ে। ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে এবং চর্বি পোড়ার হারও কমে যায়।
বদহজমের সমস্যা
স্ক্রিনে মনোযোগ থাকার কারণে আমরা কতটা বা কী খাচ্ছি, তা বুঝে উঠতে পারি না। এর ফলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অস্বস্তি দেখা দিতে পারে।
খাবারের তৃপ্তি পাওয়া যায় না
একসঙ্গে দুই বিষয়ে মনোযোগ দিলে কোনোটাতেই পুরোপুরি আনন্দ পাওয়া যায় না। ফলে খাবার খেয়েও মানসিক তৃপ্তি আসে না, যা আবার অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা বাড়ায়।
একসঙ্গে দুই বিষয়ে মনোযোগ দিলে কোনোটাতেই পুরোপুরি আনন্দ পাওয়া যায় না।
পারিবারিক যোগাযোগ কমে যায়
খাওয়ার সময় যদি সবাই ফোন বা টিভিতে ব্যস্ত থাকে, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে কথাবার্তা হয় না। এতে পারিবারিক বন্ধন দুর্বল হতে থাকে—যা আজকের ব্যস্ত জীবনে আরও বড় ক্ষতি।
ফোনের অতিরিক্ত ব্যবহার এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তার ওপর খাওয়ার সময় ফোন ব্যবহার শরীর ও মনের ওপর বাড়তি চাপ তৈরি করে। খাবার মানে শুধু পেট ভরানো নয়—এটি স্বাস্থ্যের সঙ্গে, সম্পর্কের সঙ্গে এবং নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ। তাই নতুন বছরে অন্তত একটি অভ্যাস বদলানো যাক—খেতে খেতে ফোন নয়, মন দিন খাবার ও মানুষকে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা












