উপজেলা নির্বাচন
চতুর্থ ধাপে সবচেয়ে কম ভোট পড়েছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৭ ২ এপ্রিল ২০১৯
পাঁচ দফা উপজেলা নির্বাচনের মধ্যে চার দফার ভোট শেষ হয়েছে গতরোববার। এর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে চতুর্থ ধাপে। এই ধাপে ভোট পড়েছে ৩৭ শতাংশ। আগের তিনটি ধাপে এই হার ৪০ এর ওপরে।
১০ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপে ১১১টি উপজেলায় ভোট পড়ে ৪৩ দশমিক ৩২ শতাংশ। ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৭৮ উপজেলায় ভোট পড়ে ৪১ দশমিক ২৫ শতাংশ। ২৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের ১১৬ উপজেলায় ভোট পড়ে ৪১ দশমিক ৪১ শতাংশ।
ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৬৮১ জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৬০ লাখ ৫৪ হাজার ৬১৫ জন ভোট দিয়েছেন। এটা মোট ভোটারের ৩৬ দশমিক ৫০ শতাংশ।
রোববার অনুষ্ঠিত চতুর্থ ধাপে ১০৬টি উপজেলার মোট এক কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৯৮১ ভোটারের মধ্যে মাত্র ৬০ লাখ ৫৪ হাজার ৬১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে সব থেকে বেশি ভোট পড়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। এই উপজেলায় ভোট পড়েছে শতকরা ৭০ দশমিক ৮২। এখানে মোট এক লাখ আট হাজার ৩৫৭ জন ভোটারের মধ্যে ৭৬ হাজার ৭৪২ জন ভোট দিয়েছেন।
চতুর্থ ধাপে সব থেকে কম ভোট পড়েছে ফেনী সদর উপজেলায়। এখানে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। এই উপজেলার তিন লাখ ৪৮ হাজার ২৫৯ জন ভোটারের মধ্যে ৪৭ হাজার ১৮ জন ভোট দিয়েছেন। এ অনুযায়ী ভোটের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫০ শতাংশে।
বিএনপি ভোটে না থাকায় এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্ধীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট করে ২৮৮ জন উপজেলা চেয়ারম্যান হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৩১ জন জিতেছেন চেয়ারম্যান পদে, তাদের অধিকাংশই আওয়ামী লীগের।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



