জর্ডানের হ্যাটট্রিক ও বাটলারের তাণ্ডবে সেমিতে ইংল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৯ ২৪ জুন ২০২৪
অধিনায়ক জস বাটলারের ক্ষ্যাপাটে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। মার্কিনিদের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয় তুলে নিয়েছে তারা। এতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠলো ইংলিশরা।
রবিবার (২৩ জুন) ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যান্দ্রিজ গুজকে হারায় যুক্তরাষ্ট্র। ওয়ানডাউনে নেমে নিতিশ কুমারকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন স্টিভেন টেলর। পরে ১২ রান করে তিনি বিদায় নিলে চাপে পড়ে মার্কিনিরা।
অধিনায়ক অ্যারন জোন্স করেন মাত্র ১০ রান। দলীয় ৬৭ রানে নিতিশ বিদায় নেন ৩০ করে। পরে দলের হাল ধরেন কোরি অ্যান্ডারসন। ২৯ রান করে তিনিও ধরেন সাজঘরের পথ। এরপর হারমিত সিং ২১ রান ছাড়া বলার মতো ব্যাট চালাতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।
ইংল্যান্ডের পক্ষে জর্ডান ৪টি, স্যাম কারান ও আদিল রশিদ ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া রিচ টপলি ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট লাভ করেন। এর মধ্যে ১৯তম ওভারে এবারের আসরের তৃতীয় হ্যাটট্রিক করেন জর্ডান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এটিই ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক, রেকর্ডও বটে।
জবাব দিতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন বাটলার। কেবল ৩৮ বলে ৬ চার ও ৭টি ছক্কায় ৮৩ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ওপেনার হিসেবে অপর প্রান্তে দর্শকের ভূমিকায় ছিলেন ফিল সল্ট। ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি।
তাতে ১০ উইকেট এবং ১০.২ ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। সেই সুবাদে সবার আগে সেমিতে খেলা নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















