জাতীয় লিগেও খেলছেন না তামিম, তবে কি বিদায়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৬ ২৩ অক্টোবর ২০২৩
বিশ্বকাপ দলে একেবারেই শেষ সময়ে এসে বাদ পড়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপে তার না থাকা নিয়ে সমালোচনা এখনও শেষ হয়নি। এমনকি বাংলাদেশের ম্যাচ চলাকালেও তামিমের সমর্থনে ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকরা। এরইমাঝে তামিম ইকবালকে নিয়ে শুরু হচ্ছে আরেক গুঞ্জন।
সপ্তাহখানেক আগেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বর্তমানে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে বিসিবির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার খাতায় নাম নেই তামিম ইকবালের। নিজ বিভাগ চট্টগ্রাম দলে খেলছেন না এই ড্যাশিং ওপেনার।
এনসিএল না খেললেও অবশ্য তামিম এখনো বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়। সবশেষ গেল মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন টাইগার এই ওপেনার। এরপর থেকেই খেলার বাইরে থাকা তামিম এনসিএলে না খেলে জন্ম দিয়েছেন নতুন প্রশ্নের। তাহলে কি অবসর ভেঙে ফিরে এসে ২ ম্যাচ খেলে আবারও নীরবেই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম?
চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনসিএলে খেলার কোনো বাধ্যবাধকতা আছে কি না এই নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস এক গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে বাধ্যবাধ্যকতা আছে, আবার নেইও। খেলোয়াড়দের অ্যাভেইলেবল থাকলে খেলতে হবে, তবে খেলতেই হবে বা না খেললে শাস্তি হবে এমন কিছু নেই।
তিনি বলেন, যেমন তাসকিনকে যদি আমরা বিশ্বকাপ থেকে আসার পর এনসিএলের শেষ রাউন্ডটা খেলতে বলি তাহলে সে খেলতে বাধ্য, তবে মেডিকেল কন্ডিশন এবং ওয়ার্কলোড সবকিছু বিবেচনায় আমরা হয়তো তাকে খেলতে বলব না। ব্যাপারটা এরকম, তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার অ্যাভেইলেবল থাকলে তার খেলার কথা।
তামিম ইকবালের মূল সমস্যা তার কোমরের চোট। বেশ অনেকদিন ধরেই এই চোটে ভুগছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। বিশ্বকাপেও পূর্ণ ফিট ছিলেন না। তবে এখন তামিম ঠিক কেমন আছেন, তা নিয়েও আলোচনা নেই।
তামিমের কোমরের চোট, ব্যথা নিয়ে জানতে চাইলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, সে (তামিম) তো লন্ডনে ছিল, সপ্তাহখানেক হয় ফিরেছে। ফেরার পর কথা হয়েছে। সে বলল আমাকে কয়েকটা দিন সময় দেন, এরপর ফিরে বিপিএলের জন্য প্রস্তুত হব।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















