জাপানকে হারাতে ঘাম ঝরল ব্রাজিলের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ৬ জুন ২০২২
দুই দলের মধ্যে শক্তিমত্তার বড় পার্থক্য। ব্রাজিল ফিফা র্যাংকিংয়ে এক নম্বর, জাপান ২৩। মাঠের খেলায়ও প্রভাব বিস্তার করলো ব্রাজিল। তবে গোল পেতে রীতিমত ঘাম ঝরলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফিফা প্রীতি ম্যাচে আজ (সোমবার) জাপানের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল। নেইমার একমাত্র গোলটি করেন পেনাল্টি থেকে। এ নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইলো সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই জাপানকে চাপে রাখে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধে ১৫ শট নিয়েও (৩টি লক্ষ্যে) গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জাপান মাত্র দুটি শট নিতে পেরেছে, লক্ষ্যে ছিল না একটিও। কিন্তু ব্রাজিলকে আটকে রাখতে পেরেছে তারা। প্রথমার্ধের শেষদিকে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে ব্রাজিল। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া রাফিনহার বাঁ পায়ের শট ক্লোজ ছিল। ৪২ মিনিটে নেইমারের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে বাইরে বের করে দেন জাপান গোলরক্ষক শুইচি গোন্ডা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ব্রাজিল। ৫৭ মিনিটে দানি আলভেজের হেডেড পাস থেকে রাফিনহার শট পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়। এরপর নেইমারের বেশ কয়েকটি চেষ্টা আটকে দেয় জাপান। ৭৫ মিনিটের মাথায় রিচার্লিসনকে বিপজ্জনক জায়গায় ফেলে দেন ওয়াতারো এন্দো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান পায়ের শটে পোস্টের বাঁদিক দিয়ে বল সহজেই জালে জড়িয়ে দেন নেইমার। জাতীয় দলের জার্সিতে এটি তার ৭৪তম গোল। পেলের রেকর্ড ছুঁতে আর দরকার মাত্র ৩টি।
নেইমারের গোলের পরের সময়টায় ব্রাজিলকে ভালোভাবেই আটকে রাখে জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাও বলার মতো আর সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে মোট ২১টি শট নিয়েছে ব্রাজিল, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জাপান মাত্র ৭টি শট নিতে পারে, একটিও লক্ষ্যে রাখতে পারেনি। তারপরও শক্তিমত্তা বিবেচনায় ব্রাজিলের এই জয় বেশ অস্বস্তিরই। নেইমার-রিচার্লিসনরা যে সেরা ছন্দে ছিলেন না!
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















