জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ২ আগস্ট ২০২২
টাইগার চার স্পিনার নাসুম-মাহেদী-সৈকত-রিয়াদের ঘূর্ণিতে ১০ম ওভারেই পাঁচ টপ অর্ডারকে হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে শেষ পর্যন্ত বার্ল-জংওয়ের তান্ডুবে ইনিংসে চড়ে ১৫৩ রানের চ্যালঞ্জিং স্কোরই গড়ে। জবাব দিতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ হেরে গেল ১০ রানে। সেইসঙ্গে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারল মোসাদ্দেক হোসাইন সৈকতের দল।
১৫৪ রানের লক্ষ্যে শুরুটা ভালো করার ইঙ্গিত দিলেও দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার লিটন দাস। তৃতীয় ম্যাচে সুযোগ পাওয়া পেসার নিয়াউচির বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে দুই বাউন্ডারিতে ১৩ রান। যাতে ওই ১৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর একে একে আউট হন মুনিমের বদলি হিসেবে নামা ইমনও। মাত্র ২ রান করে সেই নিয়াউচির শিকার হন তিনিও। ব্যর্থ হন বিজয়ও। মাধেভেরের স্পিনে বোল্ড হয়ে ফেরেন ১৩ বলে ১৪ করে। ফলে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল।
পরে শান্ত ২০ বলে ১৬ করে আউট হলে ক্রিজে এসে রিয়াদের সঙ্গে যোগ দিয়ে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যেই এগিয়ে নিচ্ছিলেন। তবে এ সময়েই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। ১৫তম ওভারে পরপর দুই বলে রিয়াদ ও সৈকত ফিরলে যেন ফিকে হয়ে যায় জয়ের স্বপ্ন।
তবে মাহেদীকে সঙ্গী করে ফিকে হওয়া স্বপ্নকেই রঙিন করে তোলার চেষ্টা চালান আফিফ হোসাইন। যতটা না আফিফ তার চেয়ে মাহেদীর চেষ্টাটাই বেশি ছিল। শেষ ১০ বলে জয়ের জন্য যখন ২৪ রান প্রয়োজন, ঠিক তখনই বিগ হিট করতে গিয়ে সীমানায় রাজার দারুণ এক ক্যাচের শিকার হন মাহেদী।
ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২ চার ও এক ছয়ে ১৭ বলে ২২ রান। আর এর সঙ্গেই শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের নিভুনিভু আলোটাও। কারণ, এক প্রান্তে আফিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও শেষ ৯টি বল থেকে আদায় করতে পারেননি কোনো বাউন্ডারি।
ফলে দুই উইকেট হাতে থাকলেও ১০ রানের পরাজয়ের সঙ্গে সিরিজও হারতে হয় টাইগারদের। ২৭ বল খেলা আফিফ অপরাজিত থাকেন তিন চারের সাহায্যে ৩৯ রান নিয়ে।
ব্যাটে বলে ফিল্ডিংয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করা জিম্বাবুয়ের হয়ে এদিন ২৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন ভিক্টর নিয়াউচিই। এছাড়া ব্রাড ইভান্স ২৬ রানে ২টি উইকেট পান। তবে ম্যাচ সেরা হন রায়ান বার্ল এবং সিরিজ সেরা হন দুর্দান্ত কয়েকটি ক্যাচ নেয়া এবং দুই ফিফটিতে ১২৭ রান করা সিকান্দার রাজা।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রায়ান বার্ল। ৭ নাম্বারে নামা এই ব্যাটারের ২৮ বলের এই বিস্ফোরক ইনিংসে ছিল ছয়টি ছক্কার সঙ্গে ২টি চারের মার। আর জংওয়ের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। তার ২০ বলের এই ক্যামিও ইনিংসে ছিল দুইটি ছয়ের সঙ্গে চারটি চারের মার।
মূলত এই দুজনের মাত্র ৩১ বলে গড়া ৭৯ রানের তান্ডুবে জুটিতেই ওই চ্যালেঞ্জিং স্কোর পায় ধুঁকতে থাকা জিম্বাবুয়ে। কেননা, এই দুজন ছাড়া তৃতীয় সর্বোচ্চ ২৪ রান আসে অধিনায়ক এরভিনের ব্যাট থেকে। টাইগার বোলারদের পক্ষে হাসান মাহমুদ ও মাহেদি হাসান ২টি করে উইকেট লাভ করেন।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















