টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৭:৫৪ ৩১ ডিসেম্বর ২০১৮
বিজয়ের হাসি হাসছেন প্রধানমন্ত্রী
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট। প্রকাশিত ফলাফলে দেখা যায় ২৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে দলটির। এই নির্বাচনে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়েছে। যদিও তারা ইতোমধ্যে ফল প্রত্যাখ্যান করে পুন:নির্বাচনের দাবি জানিয়েছে।
নির্বাচন কমিশন, রিটার্নিং কার্যালয় সূত্রে প্রাপ্ত খবর থেকে, এ পর্যন্ত ২৯৯ আসনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। যেখানে বেসরকারি ফলাফলে মোট ২৫৭টি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র ৬টি আসনে বিরোধী ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনে জিতছে।
রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকে পাওয়া গেছে।
এদিকে, বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ ঘটে কয়েকটি কেন্দ্রে। নির্বাচনের আগের রাত থেকে সহিংসতায় অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রায় ৫১টির মতো আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীরা ভোট শেষ হওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদে দুই তৃতীয়াংশের অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ফের সরকার গঠন করে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের মধ্যেই ভূমিধ্বস জয় পেল মহাজোট।
এছাড়াও ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। পরে জাতীয় পার্টি ও জাসদ (রব) এর সমর্থনে প্রথমবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তাই এবার নতুন সরকার গঠনের মাধ্যমে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



