টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৩ ৩ জুন ২০২৪
জমকালো স্টাইলে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। রেকর্ড রান তাড়া করে অনন্য জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল কানাডা। ১৪ বল বাকি থাকতেই তা টপকে যায় মার্কিনিরা।
ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন অ্যারন জোন্স। তিনি খেলেন অপরাজিত ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। একইসঙ্গে ইতিহাস গড়েছেন জোন্স। পাশাপাশি এই ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড। একনজরে সেসসব দেখে নেওয়া যাক-
১. টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটিই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়। কানাডার বিপক্ষে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ করে মার্কিনিরা। এর আগে তাদের সবচেয়ে বড় রান তাড়া ছিল ১৬৮। চলতি বছরের এপ্রিলে কানাডার বিপক্ষেই সেটা করেছিল তারা। যুক্তরাষ্ট্রের এই রান তাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সফলতম।
২. কানাডিয়ান ফাস্ট বোলার জেরেমি গর্ডন ইনিংসের ১৪তম ওভারে মোট ৩৩ রান হজম করেন। এসময় তিনি দুটি নো বলের পাশাপাশি তিনটি ওয়াইড করেন। তার ওভারটি ছিল মোট ১১ বলের। গর্ডন এখন দ্বিতীয় বোলার যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ১ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
৩. কানাডার বিপক্ষে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জোন্স। যুক্তরাষ্ট্রের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরিও করেছেন তিনি। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন। এই ইনিংসে ৪টি চার এবং ১০টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। এসময় তার স্ট্রাইক রেট ছিল ২৩৫।
৪. ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০ মিটারের বেশি ছক্কা মেরেছেন জোন্স। এই ম্যাচে মোট ১০টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। যার মধ্যে একটি ছিল ১০৩ মিটার লম্বা।
৫. টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় যুগ্মভাবে দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন জোন্স। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। ২০১৬ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১১ ছক্কা হাঁকান তিনি।
৬. জোন্স ছাড়া কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রকে জেতাতে আন্দ্রেস গাউসেরও বড় ভূমিকা রয়েছে। তৃতীয় উইকেটে ১৩১ রানের পার্টনারশিপ গড়েন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে মার্কিনিদের হয়ে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় জুটি।
৭. আইসিসির পঞ্চম সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো যুক্তরাষ্ট্র। এর আগে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নেপাল ও ওমান এই কীর্তি গড়েছিল।
৮. এই ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্র মিলে করেছেন ৩৯১ রান। আইসিসির সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যা সর্বোচ্চ। এর আগে ২০১৪ আসরে নেদারল্যান্ডস এবং প্রতিপক্ষ দলের ছিল ৩৮২ রান।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















