টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাক-ভারত ম্যাচের পিচ নিয়ে আলোচনা তুঙ্গে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০২ ২০ এপ্রিল ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়েছে আরও আগেই। সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হতে আর ৪১ দিন বাকি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবার প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে একেবারে নতুন করে স্টেডিয়াম বানাতে হচ্ছে দেশটিকে। সেখানকার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল প্রতিক্ষিত ম্যাচটি হবে। যার পিচ নিয়ে স্বাভাবিকভাবে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। নিউইয়র্কের নাসাউতে ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একেবারে নতুন করে ভেন্যুটি প্রস্তুত হওয়ায় সেখানকার কন্ডিশন ও পিচের ধরন নিয়ে কেউ জানে না। তবে ধারণা করা হচ্ছে এখানকার পিচ হবে অনেকটা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের মতো। কারণ পাকিস্তান-ভারত ম্যাচসহ আরও অনেকগুলো ম্যাচের পিচই অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হচ্ছে।
উত্তর আমেরিকা মহাদেশের দেশটিতে বিশ্বকাপ ম্যাচ হবে ড্রপ ইন পিচে। অস্ট্রেলিয়াতেও খেলা হয় এমন পিচে। বাধ্য হয়েই তাই অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চেয়েছে তারা। অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেড টার্ফ সলিউশনস’ ড্রপ ইন পিচ তৈরিতে বিখ্যাত। অ্যাডিলেডের পিচ প্রস্তুতকারক ডেমিয়েন হাউয়ের অধীনে তৈরি হয় ক্রিকেটের এসব পিচ। আইসিসি ইভেন্টের জন্য এই ডেমিয়েনের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। যে সব মাঠে খেলা হবে সেখানকার পিচ তৈরি করছেন ডেমিয়েন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী ব্রেট জোনস সাময়িক এই স্টেডিয়াম তৈরিতে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। কারণ নির্মাণ কাজ চলাকালে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে। তারা সাময়িক ভেন্যু তৈরির ধারণা নিয়েছেন অলিম্পিক গেমসের গলফ ও ফর্মুলা ওয়ান ইভেন্ট থেকে। জোনস জানান, অ্যাডিলেডের বিশেষজ্ঞ কিউরেটর ডোমিয়েন হাউ বিশ্বকাপের পিচ প্রস্তুতে সহায়তা করছেন। ফ্লোরিডার উষ্ণ আবহাওয়ায় ড্রপ ইন পিচ বানানো হচ্ছে, এরপর সেখান থেকে নেওয়া হবে নিউইয়র্কে। ফলে বিশ্বকাপের পিচও হবে অ্যাডিলেড ও মেলবোর্নের মতো।
অ্যাডিলেড ও মেলবোর্নের পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যায়, এসব ভেন্যুতে অস্ট্রেলিয়ার চিরাচরিত কন্ডিশন পেস ট্র্যাকের হয়ে থাকে। মেলবোর্নে এখন পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। যেখানে প্রথম ইনিংসে গড় রান উঠেছে ১৪১ এবং দ্বিতীয় ইনিংসে ১২৪ রান। এই ভেন্যুতে সর্বোচ্চ ১৮৬ রান করেছিল ভারত, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। অন্যদিকে, অ্যাডিলেডে টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ১৯টি। যার প্রথম ইনিংসের গড় রান ১৫৮ এবং দ্বিতীয় ইনিংসে ১৪০। তবে সর্বোচ্চ ২৪১ রানের ম্যাচও দেখা গিয়েছিল অ্যাডিলেডে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই নজির গড়ে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের ম্যাচের ভেন্যুর ইস্ট স্ট্যান্ডে ১২,৫০০ দর্শকের বসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের আউটফিল্ডের পাশাপাশি উত্তর এবং দক্ষিণ প্রিমিয়াম হসপিটালিটি এবং মিডিয়া প্যাভিলিয়নের প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগেই মাঠের কাজ এবং পিচের কাজ শেষ হলে, আদৌ সেটি আইসিসির বড় ইভেন্টের ম্যাচের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়!
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















