টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রদবদল, বাংলাদেশের উন্নতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৪
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় রদবদল হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে টানা দুই জয়ে এক লাফে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। অবনতি হয়েছে প্রোটিয়াদের। এ ছাড়া একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। পাঁচ থেকে চারে উঠে এসেছে টিম টাইগার্স। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টানা জয়ে পয়েন্ট বেড়েছে ভারতেরও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তিন জয়ের বিপরীতে পরাজয় আছে একটি। পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৭৫.০। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে হারের পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ অবনমন হয়ে দুই থেকে পাঁচে নেমে গিয়েছিল ভারত।
বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের জয়ে আবারও নিজেদের জায়গা পুনরুদ্ধার করে রোহিত শর্মারা। গতকাল রাজকোটে রেকর্ড ৪৩৪ রানের বিশাল জয়ে অবস্থান আরও পাকাপোক্ত করল রোহিত শর্মা বাহিনী।
এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলে ৪টিতে জিতেছে ভারত। দুটি হার ও এক ড্র। ভারতের পয়েন্ট ৫০। পয়েন্টের শতাংশ ৫৯.৫২। শীর্ষ থেকে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ১০টি টেস্টের মধ্যে ৬টি জিতেছেন তারা। তিনটি ম্যাচ হেরেছেন। আর একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০।
এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে আছে বাংলাদেশ। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। ছয়ে থাকা ক্যারিবীয়দের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ২৫.০। এ ছাড়া ভারতের বিপক্ষে টানা হারে পয়েন্ট কমেছে ইংল্যান্ডেরও। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২১.৮৮।
মূলত পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















