ঢাকা, ২৪ জুন বুধবার, ২০২৬ || ১১ আষাঢ় ১৪৩৩
good-food
১৬৭

ঠিকমতো সবজি-ফল না ধুলে বিষ ঢুকতে পারে শরীরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৯ ৩ মে ২০২৬  

একই পরিবারের চারজন অর্থাৎ দম্পতি ও তাঁদের দুই মেয়ের মৃত্যুর পিছনে নাকি দায়ী তরমুজ। মুম্বইয়ের এই ঘটনা আলোড়ন ফেলেছে দেশের সর্বত্র। তবে ফরেন্সিক রিপোর্ট বলছে, সাধারণ ফুড পয়জ়নিং-এ মৃত্যু হয়নি ডোকাদিয়া পরিবারের চার সদস্যের। মৃতদের মস্তিষ্ক ও হৃৎপিণ্ড সবুজ হয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। যা বিষ প্রয়োগের মাধ্যমেই একমাত্র সম্ভব। হয়তো কোনও রাসায়নিক বা বিষ ছিল খাবারে।

তরমুজ বা যে কোনও ফল-সবজি উৎপাদনের সময়ে বিভিন্ন ধরনের সার, রাসায়নিক ও কীটনাশক প্রয়োগ করা হয়। তাই বাজার থেকে সবজি-ফল কেনার পর ভালো ভাবে পরিষ্কার করা জরুরি। কোনও রাসায়নিকই খালি চোখে দেখা যায় না। অনেক সময়ে কড়া গন্ধ ছাড়ে। তাই ঠিক মতো শাকসবজি-ফলমূল ধোয়া দরকার। কী ভাবে করবেন, রইল ৩ টিপস।

এভাবে পরিষ্কার করুন

কল খুলে দিন। তার নিচে ফল-সবজি রেখে দিন। পানির তোড়ে সমস্ত ময়লা ধুয়ে বেরিয়ে যায়। পানিতে ভিজিয়ে রাখা চেয়ে কলের নিচে রাখা অনেক বেশি কার্যকর। প্রয়োজনে হাত দিয়ে ঘষে নিতে পারেন। শাক পরিষ্কারের সময়ে পচা পাতাগুলো ফেলে দিন। বাঁধাকপির বাইরের দিকের পাতাগুলো ফেলে দেবেন। শাকের একটা গোটা আঁটি একসঙ্গে ধোবেন না। প্রতিটা পাতা আলাদা করে ধুয়ে নিন।

লবণ পানির টোটকা

১/২ লিটার পানিতে এক চামচ লবণ মিশিয়ে দিন। তার মধ্যে সমস্ত ফল-সবজি পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। সমস্ত ময়লা পানির উপরে ভেসে উঠবে। ওই পানি ফেলে দিন এবং ফল-সবজি আবার পানিতে ধুয়ে নিন। 

ময়লা দূর করবে বেকিং সোডা

১/২ লিটার পানিতে এক বেকিং সোডা মিশিয়ে দিন। তার মধ্যে ফল ও সবজি ১০-১৫ মিনিট রাখুন। তার পরে কলের নিচে রেখে পানি দিয়ে ধুয়ে নিন। পানির তোড়ে ফল-সবজি সবচেয়ে ভালো পরিষ্কার হয়।

এই নিয়ম কাজে লাগান

আপেল, শসা, পেয়ারা থেকে শুরু করে সমস্ত সবজির খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি যেকোনও শাক বা সবজি আগে গরম পানিতে ভাপিয়ে নিন। তার পরে রান্না করুন। এতে সমস্ত রাসায়নিক ধুয়ে বেরিয়ে যাবে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর