ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৩ ১৩ নভেম্বর ২০২৩
দেশে ডলারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। লাগামহীনভাবে বাড়ছে দাম। বিপরীতে কমছে টাকার মান। শুধু তাই নয়, অন্যান্য মুদ্রার বিরুদ্ধেও দুর্বল হয়েছে বাংলাদেশি মুদ্রা। রবিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, গত ১ নভেম্বর প্রতি মার্কিন ডলারের দাম ছিল ১১০ টাকা ৫০ পয়সা। বর্তমানে যা ১১১ টাকা। চলতি মাসের শুরুতে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ে দর ছিল ১৩৪ টাকা ৩১ পয়সা। এখন তা ১৩৫ টাকা ৭০ পয়সায় বিক্রি হচ্ছে।
১ নভেম্বর ইউরোর দর ছিল ১১৬ টাকা ৯০ পয়সা। বর্তমানে যা ১১৮ টাকা ৬০ পয়সা। সেসময় ভারতীয় রুপির মূল্য ছিল ১ টাকা ৩২ পয়সা। এখন তা ১ টাকা ৩৩ পয়সা। ওই সময় চীনা ইউয়ানের দাম ছিল ১৫ টাকা ০৫ পয়সা। এসময়ে তা দাঁড়িয়েছে ১৫ টাকা ০৫ পয়সায়। চলমান মাসের সূচনাতে জাপানি ইয়েনের দর ছিল শূন্য দশমিক ৭২ পয়সা। এখন যা বিকোচ্ছে শূন্য দশমিক ৭৩ পয়সায়।
গত ১২ দিনে প্রায় সব আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে বাইরের দেশগুলো সেটা জেনে গেছে। ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো টাকার মান কমিয়ে দিয়েছে। সেই সঙ্গে নিজেদের মুদ্রার দাম বাড়িয়েছে তারা।
গত ১ সপ্তাহের ব্যবধানে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার অবনমন ঘটেছে ৭ থেকে ১৫ শতাংশ। তাতে রেমিট্যান্স আহরণে খরচ বেড়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো পড়েছে বিপাকে। বাড়তি দামে প্রবাসী আয় কিনেও কম দরে তা বিক্রি করতে হচ্ছে তাদের। যে কারণে তহবিলের জোগান হ্রাস পাচ্ছে।
এখন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ডলারের দাম নির্ধারণ করে। তাদের নির্দেশনা অনুযায়ী, রেমিট্যান্সের ডলারের সর্বোচ্চ দর ১১০ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে আড়াই শতাংশ করে প্রণোদনা দিচ্ছে সরকার ও ব্যাংক। এতে মোট ইনসেন্টিভ দাঁড়িয়েছে ৫ শতাংশ। সবমিলিয়ে ইউএস মুদ্রার মূল্য স্থির হয়েছে ১১৬ টাকায়। কিন্তু এই দরে ডলার পাচ্ছে না ব্যাংক। ফলে ১২২ থেকে ১২৭ টাকায় তা কিনছে তারা। তাতে ৬ থেকে ১১ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু








