ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী ৮৩১
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৩ ২৬ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন ৮৩১ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে লড়তে চান ২৩৭ জন ও হল সংসদে ১৮টি হলে ৫৯৪ জন।
মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডাকসুর ২৫টি পদের বিপরীতে ২৩৭টি মনোনয়ন জমা পড়েছে। আর ১৮টি হলের ১৩টি করে পদের বিপরীতে সর্বমোট ৫৯৪টি মনোনয়ন জমা পড়েছে।
আজ দুপুর পর্যন্ত ডাকসু নির্বাচনের ১০টি প্যানেল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে- ছাত্রলীগ, ছাত্রদল, বামজোট, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্রমৈত্রী জোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, স্বতন্ত্র জোট, স্বাধীকার আন্দোলন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে অনেকে মনোনয়ন সংগ্রহ করে আজ মনোনয়ন জমা দিয়েছেন।
ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমাদের প্যানেলে প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেয়া হয়েছে, তারা সবাই যথাসময়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। এদিকে ছাত্রলীগের বিদ্রোহীরা তাদের প্যানেল প্রত্যাহার করে নিয়েছেন। গত রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা প্যানেল প্রত্যাহার করে নেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে তারিখ সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল দুপুর ১২টায় হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে হল সংসদ সভাপতির কাছে লিখিতভাবে অবহিত করতে হবে।
২ মার্চ দুপুর ১টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনসহ হলে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যেকোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ৩ মার্চ বিকেল চারটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ঢাবির হল গঠনতন্ত্রের ৬ (বি) ও ৭ (এ) অনুচ্ছেদ অনুযায়ী ২৫টি পদে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং ১৩টি সদস্য পদ।
তিন দশক পর আদালতের নির্দেশে এবার ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















