ডোনাল্ডের চোখে বিপিএলের সেরা বোলার যিনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৯ ৯ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশের ক্রিকেটে যেসব কোচই এসেছেন, তাদের মাঝে খুব কমই এদেশে রেখে গিয়েছেন আত্মার সম্পর্ক। প্রায় সবারই বিদায় হয়েছে তিক্ত অভিজ্ঞতা নিয়ে। গর্ডন গ্রিনিজ বরখাস্ত হয়েছিলেন বিশ্বকাপের মাঝপথে, আবার অ্যালান ডোনাল্ডের মতো অনেকে বিদায় নিয়েছেন ভারাক্রান্ত মনে। তবে, দেশ থেকে চলে গেলেও ঠিকই পুরাতন শিষ্যদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন ডোনাল্ড।
ডোনাল্ডের সঙ্গে পেসারদের যোগাযোগ আছে কি না তা জানা না গেলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজ ভালোভাবেই রাখেন তিনি। ঢাকাপোস্টের সঙ্গে আলাপকালে ডোনাল্ড জানিয়েছেন, বিপিএল নিয়ে ভাবনার কথা। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ব্যাটিং ব্যর্থতার কথা যেমন বলেছেন, তেমনি আলাপ করেছেন নিজের সাবেক শিষ্যদের নিয়েও।
ডোনাল্ড নিজেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় বসে বিপিএল দেখার সুযোগ তার হয় না। সেখানে নেই বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজ লিগের সরাসরি সম্প্রচার। কিন্তু ডোনাল্ড তো বসে নেই। জানালেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে ঠিকই বিপিএলের খোঁজ রাখছেন তিনি। দেখছেন দেশি পেসারদের কার কী হাল।
সাবেক এই প্রোটিয়া গ্রেটের মতে, শরিফুল ইসলামই এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলার। ডোনাল্ড অবশ্য ভুল বলেননি। ৭ ম্যাচ শেষে ১৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সেরা বোলার তিনিই। আছে হ্যাটট্রিক। একবার নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত ঢাকা চলতি আসরে যতটা বিবর্ণ, বল হাতে ঠিক ততটাই উজ্জ্বল শরিফুল। সাবেক টাইগার কোচের ভোটটাও তাই পাচ্ছেন তিনি।
চলতি বিপিএলে দেশি পেসারদের মধ্যে শরিফুলই মূলত স্বান্তনা। এর বাইরে হাসান মাহমুদ ৭ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। আর মুস্তাফিজের ঝুলিতে ৬ ম্যাচে জমা হয়েছে ৮ উইকেট।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















