ঢাকায় ফের পুলিশের ওপর বোমা হামলা, ‘আইএসের’ দায় স্বীকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ২ সেপ্টেম্বর ২০১৯
যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা নজরদারি প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, বাংলাদেশে পুলিশের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশ বক্সের সামনে ওই বোমা হামলায় অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের একজন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের সদস্য।
হামলার কয়েক ঘণ্টা পরে একটি বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ঢাকায় পুলিশের ওপর ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস গ্রুপ। এর আগের হামলা দুইটিরই দায়িত্ব স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠীটি।
মালিবাগ ও গুলিস্তানে চালানো ওই হামলা দুইটির সঙ্গেও মিল দেখতে পাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। 'আইএসের' দাবি নাকচ করলেও সেসব হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো বের করতে পারেনি পুলিশ।
ধানমণ্ডি এলাকার উপপুলিশ কমিশনার আবদুল্লা হেল কাফি বলেন, সোয়া ৯টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ বক্সের সামনে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের সনাক্ত করতে পুলিশ এর মধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনা আইএসের দাবির ব্যাপারে পুলিশের কাছে তথ্য নেই বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, পুলিশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্স টার্গেট করে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছি। আগের হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে বলে তিনি জানিয়েছেন।
পুলিশের দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর তিনি সীমান্ত স্কয়ারে একটি অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছিলেন। এসময় সায়েন্স ল্যাব মোড়ে যানজটে পড়লে তার প্রটোকলের দায়িত্বে থাকা একজন এএসআই ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে যান। সেসময় যানজট ছেড়ে দেয়ায় উনার গাড়ি চলে আসে। একটু পরেই তিনি জানতে পারেন, বোমা হামলায় ওই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সাংবাদিকদের বলেন, ইম্পোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মালিবাগ আর গুলিস্তানের হামলার সঙ্গে এর সাদৃশ্য আছে।
এর আগে গত ২৪ জুলাই ঢাকার খামারবাড়ি ও পল্টন এলাকায় পুলিশের দুইটি চেকপোস্টের সামনে থেকে দুইটি বোমা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার পর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, এর পেছনে আইএস, জেএমবি বা কোনো সংঘবদ্ধ দল জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এর আগে ২৬ মে মালিবাগে পুলিশের বিশেষ শাখার সামনে একটি পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে। ২৯ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হলে তিনজন পুলিশ সদস্য আহত হন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















