ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোট দেবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৪ ১ ফেব্রুয়ারি ২০২০
প্রথমবারের মতো আজ ঢাকার দুই সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। এ নিয়ে ভোটারদের মধ্যে দ্বিধা থাকলেও নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ইভিএমে ভোটাররা খুব সহজেই ভোট দিতে পারবেন। নতুন এ পদ্ধতি সম্পর্কে ভোটারদের জানাতে নির্বাচন কমিশন দীর্ঘ দিন ধরে প্রচার চালিয়ে আসছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। উত্তরে ১ হাজার ৩১৮ ও দক্ষিণে ১ হাজার ১৫০টি কেন্দ্রে এ ভোট হবে ইভিএমে। যেভাবে ইভিএমে ভোট দেবেন : নির্দিষ্ট কেন্দ্রের ভোটাররা ভোট দেওয়ার জন্য আঙ্গুলে ছাপ বা স্মার্ট কার্ড ব্যবহার করে নিজেকে ভোটার হিসেবে শনাক্ত করতে পারবেন।
এ ছাড়া স্মার্ট কার্ড নম্বর, ভোটার নম্বর বা জাতীয় পরিচয়পত্রের নম্বর জানা থাকলে তা ব্যবহার করে ভোটার শনাক্তকরণ করা যাবে। ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে বৈধ ভোটার হিসেবে শনাক্তকৃত ভোটার ইভিএমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রথমে ভোটারকে সহকারী প্রিসাইডিং অফিসার ভোটিং মেশিনের মাধ্যমে গোপন কক্ষে রক্ষিত ইলেকট্রনিক ব্যালট ইউনিটে তিনটি পদের তথা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদের ব্যালট ইস্যু করবেন।
ব্যালট ইউনিটে ব্যালট ইস্যু করার পর ভোটার গোপন কক্ষে প্রবেশ করে তার পছন্দের প্রার্থী ও প্রতীক দেখে তার ডান দিকের সাদা বোতাম চাপ দিয়ে সিলেক্ট করবেন এবং ওই ব্যালট ইউনিটের সবুজ রঙের CONFIRM বোতাম চেপে ভোট সম্পন্ন করবেন। এভাবে তিনটি প্যাডে তিন প্রার্থীকে ভোট দেওয়া সম্পন্ন করলেই সে ভোটটি গণনার উপযুক্ত হবে। কনফার্ম বোতামটি চাপার আগ পর্যন্ত চাইলেই প্রার্থী পরিবর্তন করে নেওয়া যাবে, সেজন্য ক্যানসেল বোতামটি চাপতে হবে বা পছন্দের প্রার্থীর পাশের বোতামটি চাপতে হবে। এভাবে দুবার সংশোধনের সুযোগ পাবেন ভোটার। তবে ভোট গ্রহণের সময় কোনো ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষে সশস্ত্র বাহিনীর দুজন সদস্যের কারিগরি টিম সহযোগিতা দেবে। এ ছাড়া থাকবে মোবাইল টিমও।
ভোট গণনা : বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হলে সব কক্ষের কার্ডসহ কন্ট্রোল ইউনিটসমূহের সহকারী প্রিসাইডিং অফিসারদের সহযোগিতায় প্রিসাইডিং অফিসার ভোট গণনার জন্য নির্ধারিত একটি কক্ষে নিয়ে আসবেন এবং একটি মেশিন থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল মুদ্রণ করবেন। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, ‘একজন ভোটারের ভোট দিতে ৪০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট লাগার কথা।’
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



