ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৩ ২৫ মে ২০২২
২০১৩ সালে ঢাকায় বিশ্বকাপ ফুটবলের ট্রফি এসেছিল। ২০১৮ বিশ্বকাপের আগে আসেনি। ২০২২ কাতার বিশ্বকাপের আগে পরম আরাধ্য সেই ট্রফি আবার আসছে বাংলাদেশের বুকে। জুনের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসার কথা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ট্রফি সফরের কর্মাশিয়াল পার্টনার কোকাকোলা। ২০১৩ সালে বাংলাদেশে ট্রফি ছিল তিন দিন। তখনও কোকাকোলা ট্রফি প্রদর্শনী ব্যবস্থাপনায় ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ছিল সহযোগিতা। এবারও এই রকমই হবে।
বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে এটা নিশ্চিত। ট্রফির সফরে অন্যতম পার্টনার কোকাকোলা ইতোমধ্যে তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে এবং ট্রফি সফর আকর্ষণীয় করার লক্ষ্যে বিভিন্ন সভাও করেছে।
বাফুফেকে ফিফাও নিশ্চিত করেছে বাংলাদেশে ট্রফি ভ্রমণের বিষয়টি। এরপরও বাফুফে ও কোকাকোলা কেউ এখনো এই প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নয়। দুই-তিন দিনের মধ্যে দুই সংস্থা একটি যৌথ বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রফি আগমনের বিষয়টি অবহিত করবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ৮-৯ জুন ঢাকায় ট্রফি প্রদর্শনের জন্য থাকবে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় ট্রফি প্রদর্শনের স্থান শেষ মুহূর্তে ঘোষণা করবে বাফুফে ও কোকাকোলা।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগের বছর ১৭-১৯ ডিসেম্বর হোটেল র্যাডিসনে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীয় হয়েছিল। বাফুফে ও কোকাকোলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফি প্রদর্শনীর জন্য নানা ব্যবস্থাপনা করলেও রাজনৈতিক অস্থিরতায় শেষ পর্যন্ত হোটেল র্যাডিসনেই ট্রফি রাখার সিদ্ধান্ত হয়। সেখানে ফুটবলপ্রেমীরা পূর্ব নির্ধারিত রেজিস্ট্রেশনের মাধ্যমে ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরেছিল এবং সেই ছবি কোকাকোলার মাধ্যমে ততক্ষণাৎ প্রিন্ট কপিও পেয়েছিলেন দর্শনার্থীরা। এবারও এ রকম সুযোগ থাকতে পারে।
কোকাকোলা বিশ্বকাপ ট্রফি সফরের পৃষ্ঠপোষক। প্রতি বিশ্বকাপের আগে কোন কোন দেশে যাবে সেটা এই প্রতিষ্ঠান ও ফিফা যৌথভাবে ঠিক করে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে বাংলাদেশে না আসলেও শ্রীলঙ্কায় ট্রফি এসেছিল। এবার বাংলাদেশে আসছে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশে নাও যেতে পারে।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















