তামিমকে ফোন করে নিচে ব্যাট করতে বলা বিসিবি কর্তার নাম জানা গেলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৫ ১ অক্টোবর ২০২৩
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তামিম ইকবাল। গত বুধবার এক ভিডিও বার্তায় এ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। বিসিবির এক প্রভাবশালী কর্তার দিকে আঙুল তোলেন বাঁহাতি ওপেনার।
তামিম জানান, টাইগার বোর্ডের ওই কর্তা ফোন করে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে নিচের দিকে ব্যাট করার প্রস্তাব দেন। তবে তা মেনে নেননি তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের দলে না রাখার অনুরোধ করেন।
অবশেষে ওই কর্তার নাম জানা গেলো। তিনি আর কেউ নন, খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ভারতীয় শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জালাল ইউনুস। টিম ডিরেক্টর রয়েছেন খালেদ মাহমুদ সুজন। তারা প্রত্যেকে প্রভাবশালী।
তবে একাধিক সংবাদমাধ্যমের খবর, তামিমকে ফোন করেছিলেন পাপন। ইতোমধ্যে এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে মুখ খোলেননি তিনি।
ভিডিও বার্তায় তামিম বলেন, কয়েক দিন আগে বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমাকে ফোন করেন। আমাদের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। উনি বলেন, তুমি বিশ্বকাপে যাবে। তবে তোমাকে ম্যানেজ করে খেলতে হবে। তুমি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলো না।
জবাবে ড্যাশিং ওপেনার বলেন, এখনও ১২ থেকে ১৩ দিন বাকি। এর মধ্যে শারীরিকভাবে ভালো অবস্থায় পৌঁছে যাবো আমি। ফলে এখনই কেন বলছেন, প্রথম ম্যাচে খেলো না? উনি তখন বলেন, আচ্ছা তুমি যদি খেলো, তাহলে তোমাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। সেটা হলো লোয়ারঅর্ডারে ব্যাট করতে হবে।
তামিম যোগ করেন, এখন ভেবে দেখুন, তখন আমি কোন মানসিকতার মধ্যে ছিলাম। চোট থেকে সেরে উঠে দীর্ঘদিন পর মাঠে ফিরেছি। ফিরেই ভালো ইনিংস খেলেছি। এ নিয়ে আমি খুশি ছিলাম। হঠাৎ এই ধরনের প্রস্তাব আমার পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে (ওপেনিং) ব্যাটিং করেছি। ক্যারিয়ারে কখনও তিন/চারে ব্যাট করিনি।
তিনি বলেন, আমি যদি তিন, চার বা পাঁচে ব্যাটিং করতাম, তাহলে বিষয়টা মেনে নেয়া যেতো। কিন্তু আমার সেসব পজিশনে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। তাই কথাটা ভালোভাবে নিতে পারিনি। উত্তেজিত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমাকে জোর করে বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে।
৩৪ বছর বয়সী ক্রিকেটার বলেন, তখন আমি বলেছিলাম, আপনাদের যদি এমন চিন্তাভাবনা থাকে, তাহলে আমাকে পাঠায়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিনিয়ত আমাকে একেকটা সমস্যার মধ্যে ফেলবেন, এগুলোর মধ্যে আমি থাকতে চাই না।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















