ত্বকের সজীবতা ফিরিয়ে আনুন মাত্র ৩ মিনিটে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০১ ৪ এপ্রিল ২০২১
নিজের ত্বক সুন্দর করার জন্য কতভাবেই না যত্ন নেয়া হয়। শুধু তাই নয়, পার্লারে গিয়ে সপ্তাহে সপ্তাহে মোটা টাকা খরচ করা হয় একটু সতেজ ও সুন্দর ত্বক পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি এত কিছু না করে ঘুমাতে যাওয়ার আগে মাত্র তিন মিনিট নিজের জন্য দিতে পারেন তাহলে নিজেই উপকৃত হবেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে এই একটি কাজ করলেই প্রতিদিন সকালে পাবেন সতেজ, ঝলমলে ও দীপ্তিময় চেহারা। মুছে যাবে চোখের কোলের কালি, মুখের কালো দাগ। এতে দামি কোনও উপাদানের প্রয়োজন নেই। আপনার ঘরে থাকা খুব সাধারণ প্রসাধনী সামগ্রী দিয়েই জলদি এই রূপচর্চা সেরে নিতে পারবেন। আর হ্যাঁ, এতে কেবল বাইরে থেকেই আপনার চেহারা সুন্দর হবে না। হবে ভেতর থেকেও তরতাজা।
উপকরণ
গোলাপ জল এক টেবিল চামচ, জাফরানের দানা তিনটি, বিশুদ্ধ অ্যালোভেরা জেল আধা চা চামচ, সামান্য উষ্ণ গরম জল, এক টেবিল চামচ কালোজিরা, এক টেবিল চামচ মধু।
ব্যবহারের পদ্ধতি
গোলাপ জলের মধ্যে জাফরানের দানা ভিজিয়ে রাখুন। চাইলে আগের দিন থেকেই ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভিজিয়ে রাখবেন, তত বেশি তা কার্যকরী হবে। জাফরান রং ছেড়ে দিলে এই মিশ্রণে অ্যালোভেরা জেল দিয়ে দিন। ভারো করে মিশিয়ে নিন। এবার ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিয়ে এক টুকরো তুলোর সাহায্যে পরিষ্কার মুখে এই মিশ্রণ ভালো করে মেখে নিন। মুখের উপর লাগানো প্রলেপ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার এক গ্লাস সামান্য উষ্ণ পানির মধ্যে কয়েক দানা জাফরান ও মধু মিশিয়ে খেয়ে ঘুমাতে যান।
উপকারিতা
ত্বকের রং উজ্জ্বল ও সুন্দর করতে, ত্বক থেকে বলিরেখা ও কালো দাগ মুছে দিতে জাফরান অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এটি শুধু বাইরে থেকেই কাজ করে না, ভেতর থেকেও ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। আর এই জাফরান যখন মধুর সঙ্গে খাওয়া হয়, তখন তার কার্যকারীতা বহুগুণ বেড়ে যায়।
অন্যদিকে ত্বককে টানটান, নরম ও দাগহীন রাখতে অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এটি ত্বকে সতেজ ভাব দেয় যা ঘণ্টার পর ঘণ্টা বজায় থাকে। ভিটামিন ই সমৃদ্ধ অ্যালোভেরা জেল ত্বকের যেকোনও ক্ষয় পূরণ করতে সাহায্য করে। রূপচর্চার সবচেয়ে আদি উপাদান হচ্ছে গোলাপ জল। নিয়মিত এর ব্যবহারে ত্বকের কোমলতা বজায় থাকে এবং ত্বকের জেল্লা বহুগুণ বাড়িয়ে দেয়।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
















