হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০১ ২৪ আগস্ট ২০২৬
ধমনীর দেওয়ালে চর্বি, কোলেস্টেরল, ক্যালশিয়াম ও অন্যান্য পদার্থ জমে তৈরি হয় ‘প্লাক’। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘অ্যাথেরোস্ক্লেরোসিস’। সময়ের সঙ্গে সঙ্গে ধমনীতে প্লাকের পরিমাণ বাড়লে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে এই প্লাক ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধে, যা হৃদরোগ (হার্ট অ্যাটাক) ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
তাই ধমনীতে প্লাক জমেছে জানতে পারলে শুধু ঘরোয়া চিকিৎসার ওপর ভরসা না করে বিষয়টিকে গুরুত্ব দেওয়া জরুরি। সোশ্যাল মিডিয়ায় ধমনীর প্লাক গলিয়ে ফেলার নানা প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ের কথা বলা হলেও চিকিৎসকদের মতে, জীবনযাত্রার পরিবর্তনে প্লাকের বৃদ্ধি ধীর করা সম্ভব; কিন্তু রাতারাতি তা গলিয়ে ফেলার প্রমাণিত কোনো উপায় নেই।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও ওষুধের প্রয়োজনীয়তা
ধমনীতে প্লাক তৈরির মূল কারিগর এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টেরল। রক্তে এলডিএলের মাত্রা বেশি থাকলে তা কমানোর দিকে নজর দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকরা এলডিএল, ট্রাইগ্লিসারাইড ও এইচডিএল পরীক্ষা করে ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেন। ধমনীতে প্লাক ধরা পড়ার পর শুধু খাদ্যাভ্যাস বদলে অপেক্ষা করা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করে ‘প্রাকৃতিক উপায়’ খোঁজা চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবারের অভ্যাসে বদল
হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রচুর শাকসবজি, ফলমূল, গোটা শস্য (যেমন- ওটস), ডাল, বাদাম ও বীজজাতীয় খাবার খাওয়া প্রয়োজন। ডালে থাকা ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, চিনি, ভাজাভুজি, অতিরিক্ত ফ্যাটযুক্ত মাংস ও মিষ্টিজাতীয় খাবার পরিহার করা উচিত।
শারীরিক কর্মকাণ্ড ও লাইফস্টাইল
হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো নিয়মিত ব্যায়াম রক্তচাপ, ওজন, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে ধমনীতে প্লাক থাকলে হঠাৎ কঠোর ব্যায়াম শুরু করা ঠিক নয়। বিশেষ করে বুকে ব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে হবে।
প্লাকের বৃদ্ধি রোধে আরও কিছু করণীয়—
১. ধূমপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করা
২. অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা
৩. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো
৪. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
৫. প্লাক কি পুরোপুরি দূর হওয়া সম্ভব?
প্লাক পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাবে কি না, তা নির্ভর করে প্লাকের ধরন, পরিমাণ এবং ব্যক্তির শারীরিক ঝুঁকির ওপর। চিকিৎসার প্রধান লক্ষ্য হলো প্লাকের বৃদ্ধি থামানো বা ধীর করা এবং এটিকে স্থিতিশীল রাখা, যাতে তা ফেটে গিয়ে রক্ত জমাট না বাঁধে। এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাওয়া, রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে রাখা এবং সুস্থ জীবনযাপন মেনে চলা আবশ্যক।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















