দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল উইন্ডিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৮ ১৫ আগস্ট ২০২২
টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে আগেই। তবে সুযোগ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। সেই কাজটাই ভালোভাবে করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ে হোয়াইটওয়াশ এড়াল স্বাগতিকরা।
ব্র্যান্ডন কিং ও শামারহ ব্রুকসের ১০২ রানের ওপেনিং জুটির কল্যাণেই ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত সান্ত্বনার জয়টি পেল। রোববার এই দুজনের ফিফটিতে চড়েই মূলত তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের সিরিজটি ২-১ এ শেষ করল রোভম্যান পাওয়েলের দল।
নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে এদিন বিশ্রাম দেয়ার সাহসী সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা। সেইসঙ্গে স্বাগতিক দল এদিনই সিরিজে প্রথমবারের মতো একাধিক স্পিনার খেলিয়েছে এবং সাবিনা পার্কের মন্থর পিচে তাদের বোলাররা ভালো বোলিংও করেছে।
তাই তো কিংস্টনে এদিন টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। অথচ প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৮৫ এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ২১৫ রান তুলেছিল দলটিই। বাঁহাতি স্পিনার আকিল হোসেইন সিরিজে প্রথমবারের মতো খেলেছেন এবং ২৮ রানে ২টি উইকেট নিয়েছেন। তবে দুর্দান্ত বোলিং করে ২৯ রানে ৩টি উইকেট নেন অলরাউন্ডার ওডেন স্মিথ।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারটি বাকি রেখেই তাদের লক্ষ্যে পৌঁছে যায়। ১৯তম ওভারের শেষ বলে জিমি নিশামকে ছয় মেরেই জয় নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেইসঙ্গে নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ হওয়া থেকেও রক্ষা পায় উইন্ডিজ।
ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে না পারা ব্রান্ডন কিং ৩৫ বলে ৫৩ রান করে লক্ষ্য তাড়ায় বড় অবদান রাখেন। যদিও শামারাহ ব্রুকস ছিলেন ধীর গতির। প্রায় পুরো ইনিংসজুড়ে ব্যাট করে ৫৬ রানে শেষ করেন ৫৯ বলে। তবে রোভম্যান পাওয়েলের ১৫ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে ছয় বল হাতে রেখেই বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















