দেশে অবহেলিত, যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পারেন নাসির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫২ ৩০ এপ্রিল ২০২৩
নাসির হোসেন জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৮ সালে। খারাপ ফর্মের কারণে এরপর বাদ পড়েন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও জাতীয় দল কিংবা তার আশপাশে জায়গা পাচ্ছেন না, তাই নিজেকে অবহেলিত মনে করেন নাসির। এজন্য দেশান্তরী হচ্ছেন বলে জানা যায়। অবহেলিত ক্রিকেটার পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে মাইনর ক্রিকেট খেলবেন তিনি, খেলতে পারেন দেশটির হয়েও। তবে বাংলাদেশের হয়ে খেলার আশাও বাদ দিচ্ছেন।
গত ফেব্রুয়ারির বিপিএলে দারুণ ফর্মে ছিলেন নাসির। ১২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৬৬ রান, যা মুশফিকুর রহিম ও তামিম ইকবালের চেয়েও বেশি। মুশি ১৫ ম্যাচে ৩৫৭ ও তামিম ১০ ম্যাচে ৩০২ রান। শুধু ব্যাট হাতে পারফরম্যান্সই না, নাসির বল হাতে নেন ১৬ উইকেট, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। বিপিএলের মতো তার পারফর্ম করছেন ডিপিএলেও। তবুও গত কয়েকটি সিরিজে জাতীয় দলের আশপাশেও ডাক মেলেনি।
এসব বিষয় নিয়ে শনিবার (২৯ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে মাইনর লিগ খেলবেন নাসির। তার কি সেখানকার জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা আছে? এমন প্রশ্নে এ অলরাউন্ডার বলেন,‘ ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’
নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।’
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
















