দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি, আয় সাড়ে ৪ কোটি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১১ ১৮ জানুয়ারি ২০১৯
সংরক্ষিত আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৫১০ জন।
জমা পড়েছে ১ হাজার ৪১৫টি ফরম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ (এমপি) এটি নিশ্চিত করেছেন।
একাদশ জাতীয় সংসদে মনোনয়ন ফরম বিক্রি বাবদ আওয়ামী লীগের কোষাগারে জমা পড়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা৷
শুক্রবার পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ সত্ত্বেও জমা দিতে পারেননি আগামী রোববার পর্যন্ত তারা মনোনয়ন ফরম জমা দেয়ার সুযোগ পাবেন। তবে নতুন করে কেউ ফরম সংগ্রহের সুযোগ পাবেন না।
দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের জন্য যাদের ত্যাগ রয়েছে এমন নারী রাজনৈতিক কর্মীরা যেমন মনোনয়ন ফরম কিনছেন, তেমনি পিছিয়ে নেই অভিনয় শিল্পীরাও। মৌসুমী, অরুণা বিশ্বাস, তারিন, শমী কায়সার, সাহারা, রোকেয়া প্রাচীর মতো অভিনেত্রীরা সংরক্ষিত মহিলা সাংসদ পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন।
তবে, তারকাদের চেয়ে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অগ্রাধীকার পাবেন বলে জানিয়েছেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাবেন তা নির্ধারণে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় ৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু করে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। সেই হিসাবে প্রতি ৬ আসনে ১জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো। আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনীত করার সুযোগ পাচ্ছে।
একই গাণিতিক হিসাবে জাতীয় পার্টি ৪টি আসন পাচ্ছে।
মহাজোটের আর কোন দল ৬টির বেশি আসন না পাওয়ায় কোন দল এককভাবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে না।
১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



