দ্বিতীয় ডোজের ইনজেকশনও নিয়েছেন তামিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৪ ২৯ জুলাই ২০২৩
দেড় মাসের ছুটির অংশ হিসেবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখন অবস্থান করছেন লন্ডনে। সেখানেই তার পিঠের চিকিৎসা চলছে। গেল বৃহস্পতিবার পিঠের নিচের অংশের ব্যথা থেকে মুক্তির জন্য ইনজেকশনের প্রথম ডোজ নিয়েছিলেন তামিম। সেদিন পর্যবেক্ষণে থাকার এক দিন পর গতকাল শুক্রবার তিনি আবারো ছুটেছেন দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য।
কোমরের এই চোটে লম্বা সময় ধরেই ভুগছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। চোটের চিকিৎসার জন্য এখন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তিনি। লন্ডনে এই মুহুর্তে তার পাশে অবস্থান করছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
পিঠের নিচের অংশের হাড়ের ক্ষয় হতে থাকা ডিস্কের কারণে যে ব্যথা, সেটি কমাতেই বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাতে তামিম দ্বিতীয় ইনজেকশন নেন। দেশের একটি জাতীয় দৈনিককে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
জানা গেছে, শুক্রবার দ্বিতীয় ডোজ নেওয়া তামিম দেশে এসে পৌঁছাবেন সোমবার। দেশে ফিরে এক সপ্তাহ বিশ্রামের পর হালকা ও ধীরগতিতে অনুশীলন শুরু করবেন তিনি। তামিমের লন্ডনের চিকিৎসক এমন পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে বিসিবির সূত্র, ‘এরপর পুরোদমে অনুশীলন শুরুর পর নিশ্চিত হওয়া যাবে যে এই ইনজেকশন কতটা কার্যকর হয়েছে।’
এর আগে গতকাল সন্ধ্যায় বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরি তামিমের ইনজুরি নিয়ে বলছেন, ‘চলমান ব্যাকপেইনের কারণে তামিম একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার অধীনেই গতকাল থেকে ব্যথা কমানোর প্রক্রিয়া মেনে চলছেন টাইগার ওপেনার। এখানেই তিনি আগামী দুদিনের পর্যবেক্ষণে থাকবেন।’
উল্লেখ্য, কোমরের এই চোটের জন্য তামিমের হাতে দুটি বিকল্প ছিল। ইনজেকশনের মাধ্যমে ব্যাথামুক্ত হয়ে অন্তত তিনমাস ক্রিকেট চালিয়ে যেতে পারবেন তিনি। অন্য বিকল্প হিসেবে, দরকার ছিল অস্ত্রোপচারের। সেক্ষেত্রে এশিয়া কাপ এবং বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়তেন এই টাইগার অধিনায়ক। তামিম অবশ্য ইনজেকশনের মাধ্যমে ব্যাথামুক্ত থাকার ব্যবস্থাই গ্রহণ করছেন।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















