ধর্ষণে বাধা দেয়ার শাস্তি ! মা-মেয়ের মাথা ন্যাড়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ৩০ জুন ২০১৯
ধর্ষণে বাধা দেয়ায় 'শাস্তি' হিসেবে এক পরিবারের মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে ভারতের বিহার রাজ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
একদল লোক ধর্ষণের উদ্দেশ্য নিয়ে ঐ নারীদের বাড়িতে হামলা চালায় বলে জানায় পুলিশ। পুলিশের ভাষ্যমতে, হামলাকারী ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধিও ছিল।
ঐ নারীরা বাধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে, তাদের মাথা ন্যাড়া করে দেয় এবং তাদেরকে গ্রামজুড়ে হাঁটানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত আরো পাঁচজনকে খুঁজছে তারা।
এএনআই সংবাদ সংস্থাকে ভুক্তভোগী মেয়েটির মা জানায়, লাঠ দিয়ে আমাদের বেদম প্রহার করা হয়। আমার শরীরে সব জায়গায় আঘাত পেয়েছি। আমার মেয়ের শরীরেও বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তিনি আরো জানান, সব গ্রামবাসীর সামনে তাদের মাথা ন্যাড়া করে দেয়া হয়।
দিল্লি'র বিবিসি সংবাদদাতা গীতা পান্ডে মনে করেন, আইনকে ভয় না করার কারণেই এ ধরণের অপরাধের মাত্রা দিনদিন বাড়ছে।
ধর্ষণের চেষ্টা করা যৌন সহিংসতামূলক অপরাধ। কিন্তু ধর্ষণে বাধাপ্রাপ্ত হয়ে নির্যাতন এবং ঐ নারীদের মাথা ন্যাড়া করে দিয়ে গ্রাম জুড়ে হাঁটানোর মত ঘটনা প্রমাণ করে যে একটি সম্প্রদায় কতটা পুরুষকেন্দ্রিক চিন্তা করতে পারে।
আর সবচেয়ে অবাক করা এবং ভয়ঙ্কর বিষয় হলো, হামলাকারীরা একজন সরকারি কর্মকর্তার নেতৃত্বে ঐ নারীদের ওপর হামলা করে - যিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার এলাকার মানুষের খোঁজখবর রাখা যার অন্যতম প্রধান দায়িত্ব।
অপরাধীদের ঔদ্ধত্যের মাত্রাই বলে দেয় যে ভারতের কিছু অংশে আইনকে একেবারেই পরোয়া করে না মানুষ। দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের অনেকেই পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য পুলিশকে রাজি করাতে পারেন না বলে অভিযোগ করা হয়।
এরপর তাদের অভিযোগের তদন্তের ক্ষেত্রে যেমন গাফিলতি করা হয়, তেমনি ধীরগতির বিচার ব্যবস্থার ফাঁকফোকরের সুযোগ নিয়ে প্রভাবশালীরা অনেক সময়ই বড় অপরাধ করেও পার পেয়ে যান।
আর এরকম দরিদ্র জনগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হওয়া অপরাধের প্রতিবাদও সাধারণ মানুষের মধ্যে যে খুব বেশি দিন স্থায়ী হয়, তা'ও নয়।
স্থানীয় সংবদামাধ্যমকে একজন পুলিশ সদস্য বলেন, ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে কমবয়সী মেয়েটিকে যৌন নির্যাতন করার চেষ্টা চালায় একদল লোক। রাজ্যের নারী বিষয়ক কমিশন এই ঘটনার নিন্দা জানিয়েছে।
কমিশন বলেছে, এই ঘটনার প্রেক্ষিতে 'আরো ব্যবস্থা' নেয়া হবে। তবে এ ধরণের ঘটনা এই রাজ্যে এটিই কিন্তু প্রথম নয়। এপ্রিলে গণধর্ষণ প্রতিরোধ করার কারণে একটি মেয়ের ওপর অ্যাসিড ছোঁড়া হয়। তার কয়েক মাস আগে বিহারের এক নারীকে নির্যাতনের পর নগ্ন অবস্থায় গ্রামের বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে বাধ্য করা হয়।
২০১২ সালে দিল্লির একটি বাসে গণধর্ষনের পরে এক নারীকে হত্যা করার ঘটনার পর থেকে এ ধরণের ঘটনায় জনগণের বিক্ষোভ প্রকাশ করার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে।
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















