ধানের জমিতে পাল তোলা নৌকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৬ ২৫ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
মেঘনা নদীর তীরে অবস্থিত নরসিংদী জেলার সদর উপজেলা। এই জেলার অর্থনৈতিক, রাজনৈতিক গুরুত্ব জাতীয় পর্যায়ে সব সময়ই আলাদা গুরুত্ব বহন করে।
৯০ পরবর্তী যুগে বিএনপির ঘাঁটি বলেই পরিচিত ছিল সদর উপজেলা। বিএনপি নেতা প্রয়াত সামসুদ্দিন আহাম্মেদ এছাকের মৃত্যুর পরে উপনির্বাচন জিতে খায়রুল কবীর খোকন বিএনপির হাল ধরেছিলেন। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে নৌকার জয় হয়। এই জয়ের নায়ক ছিলেন লে: কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হীরু ( বীরপ্রতীক)। এখনো পর্যন্ত তিনি আওয়ামীলীগের হাল ধরে রেখেছেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে ছয় জন প্রার্থী আছেন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান আছেন বর্তমান সাংসদ।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে জেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিকুল ইসলাম, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীক নিয়ে এড. আরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাত পাখা প্রতীক নিয়ে আশরাফ হোসেন ভূঁইয়া, গণফ্রন্ট থেকে মো. জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মোবারক হোসেন আকন্দ মই মার্কায় , ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা মো. ইসহাক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের হালচালে দেখা যায়, এলাকাতে কেবল আওয়ামীলীগের প্রার্থীই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তার ঘনিষ্ঠ কর্মীরা বলেন, "এলাকাতে হীরু ভাইয়ের জনপ্রিয়তা আকশচুম্বী। জনগন এবার নৌকা চায়, আমরা জিতার ব্যাপারে আশাবাদী"। প্রতিদিনই কোথাও না কোথাও উঠান বৈঠক করছেন তিনি। শহরে তার সমর্থনে মিছিল হচ্ছে ঘন ঘন।
অন্যদিকে ঠিক বিপরীত চিত্র বিএনপি শিবিরে। খায়রুল কবীর খোকন মনোনয়ন জমাদানের পরপরই নাশকতা মামলায় আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করায় জেলেই থাকতে হচ্ছে তাকে।তার সমর্থনে এলাকাতে কোন মিছিল চোখে পড়েনি, পোষ্টার তেমন নেই। গ্রেফতারের কারণে অনেক নেতাকর্মী গোপনে আছে। যারা এলাকায় আছে তাদের অনেকেই নীরব। তবে কিছু কিছু জায়গায় কিছু মহিলাকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা গেছে।
বামজোটের প্রার্থী মোবারক হোসেন আকন্দ জানান, তিনি নির্বাচনী পরিবেশে তেমন খুশি নন।
শহরে মাঝে মাঝে হাত পাখা, গোলাপ ফুলের পোস্টার দেখা গেলেও লাঙ্গলের পোস্টার দেখা যায়নি।
এই নির্বাচনের জয় পরাজয়ের সবচেয়ে গুরুত্ব বহন করবেন তরুণ ভোটাররা। যারা এই প্রথম ভোট দেবেন তারা বেশ উচ্ছসিত। তারা ভোট দেয়ার ক্ষেত্রে মার্কার চেয়ে ব্যক্তিকে প্রধান্য দেয়ার ব্যাপারে আগ্রহী। তেমনি একজন ভোটার ফারজান হোসেন। এইবার প্রথম ভোট দেবেন। তার মতে নির্বাচনের দিন পরিস্থিতি স্বভাবিক থাকলে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। তার মত মেহেদী হাসান আকাশও প্রথম বার ভোট দেবেন। তিনি বলেন, ভোট দেয়ার ব্যাপারে প্রার্থীর ব্যক্তিগত যোগত্য বিবেচনা করবেন।
চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত থাকা মধ্যবয়স্ক হরে কৃষ্ণ দেবনাথ ( ৪০) নির্বাচন হালচাল সম্পর্কে বলেন " অতীতের যেকোন নির্বাচনের চেয়ে এইবার পরিস্থিতি ভিন্ন। তাই এখনো পর্যবেক্ষণ করছি "।
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল



