নাটকীয়তার অবসান, চূড়ান্ত হলো এশিয়া কাপের সূচি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪২ ১৩ জুলাই ২০২৩
২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এ বছরের এশিয়া কাপ হবে ৫০ ওভারের অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে। আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এ টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে অনুযায়ী, প্রথম ৪ ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায়।
বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ হবে লঙ্কান স্টেডিয়াম ডাম্বুলায়। আর ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান। বাবর-আফ্রিদিদের দেশে বাকি ৩ ম্যাচে লড়বে আফগানিস্তান-বাংলাদেশ, শ্রীলঙ্কা-বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ’র বৈঠকে এ সূচি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ডারবানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক অধিবেশনে প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভার মাঝে এ বৈঠক হয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুন ধুমাল বলেছেন, পিসিবি প্রধানের সঙ্গে আমাদের সচিব সাক্ষাৎ করেরেছন। তারা এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে।
এবার এশিয়া কাপে মোট ম্যাচ হবে ১৩টি। দুই ভাগে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
এর আগে এশিয়া কাপের সূচি নিয়ে নানা নাটক হয়। সবশেষ আইপিএলের ফাইনালের সময় তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। একপর্যায়ে পাকিস্তান সফরে গিয়ে সেই কথা জানিয়েছিলেন বিসিসিআই কর্মকর্তারা। তবে কোনোটাই আলোর মুখ দেখেনি। অবশেষে আইসিসি সভায় তা নির্ধারিত হলো।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















