নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২১ ৮ সেপ্টেম্বর ২০২৫
গত বছরের ৫ আগস্টে হারানো অস্ত্রের মধ্যে ৮০ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে সেনাসদরের পক্ষ থেকে জানানো হয়েছে। হারানো ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি এবং ৩ লাখ ৯০ হাজার রাউন্ড গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড উদ্ধার করা হয়েছে। বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার অভিযানে গত এক মাসে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গোলাবারুদ এবং গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি অস্ত্র এবং ৩ লাখ ৯০ রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়া সেনাবাহিনী বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত এখন পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৯২৬ জন এবং গত এক মাসে ১ হাজার ২৯৪ জনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধী রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে শিগগিরই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আমরা আশা করছি। নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেনাবাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ পেশাদারির সঙ্গেই সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করবে।
গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে সেনা কর্মকর্তা বলেন, ওই সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার অনুরোধ জানালেও পুনরায় উত্তেজিত নেতাকর্মীরা সহিংসতা শুরু করে। এতে সেনাবাহিনীর ৫ জন এবং পুলিশের ৬ জন সদস্য গুরুতর আহত হন। একই ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইন্ডশিল্ড ভেঙে যায়।
শফিকুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে গভীর রাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ভোররাতে পরিস্থিতি স্বাভাবিক করে। ওই সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর এবং কিছু পুলিশ সদস্য আহত হন।
তিনি জানান, ২ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতন ও অবৈধভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তেজনা সৃষ্টি করে। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একজন সদস্যের অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নেয়। এতে বহু পুলিশ আহত হয় এবং ছয়জন সেনাসদস্য আহত হন, যার মধ্যে একজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তবে এই নির্বাচন গণতন্ত্রের চর্চায় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
সেনাসদর জনায়, মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী গত এক মাসে ঢাকার খিলগাঁও, কাফরুল, কলাবাগান, নাখালপাড়া ছাড়াও যশোর, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭৮ জনকে গ্রেফতার করেছে। গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত মাদক সংশ্লিষ্ট সর্বমোট ৫ হাজার ৯৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত আগস্টে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ কোটি ১৯ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।
স্বাস্থ্য খাতে অনিয়ম প্রতিরোধে সেনাবাহিনী ২৬ আগস্ট মহাখালী ক্যান্সার হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের মূল হোতাসহ ৬২ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। একইভাবে, ১৭ আগস্ট মুন্সিগঞ্জে ভেজাল প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং অপরাধীদের গ্রেফতার করা হয়।
সেনাসদর জনায়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন প্রতিরোধে গত এক মাসে মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ৪ জনকে গ্রেফতার করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় সেনাবাহিনী এখন পর্যন্ত ৫ হাজার ৫৬ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে। ঢাকায় এখনো ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বিগত এক মাসে ৮টি গোয়েন্দা তথ্য নির্ভর অভিযান পরিচালনা করা হয়। এতে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড গোলাবারুদ ও মাদকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জেএসএস (মূল), ইউপিডিএফ (মূল) ও এমএলপি’র সদস্যসহ মোট ৩৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। বান্দরবানের রুমা উপজেলায় দীর্ঘমেয়াদি অভিযানে কেএনএ-এর একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাসদর আরও জনায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও এফডিএমএন ক্যাম্পে গত এক মাসে প্রায় ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। যৌথ বাহিনীর অভিযানে ৯ লাখ ১২ হাজার ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল আইস, ১৭ লাখ টাকার চোরাই পণ্য, ৯টি আগ্নেয়াস্ত্র ও ৫২৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় এফডিএমএন ক্যাম্প এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




