নিয়মিত আঁটসাঁট জিন্স পরলে হতে পারে যে বিপদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৭ ২৮ আগস্ট ২০২৫
শরীরের যে কোনো অঙ্গেই ব্যথা-বেদনা স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটায়। বিশেষ করে পিঠ, কোমর আর নিতম্বের ব্যথা অনেকেরই যন্ত্রণার কারণ। এসব ব্যথা শুধু অস্বস্তিকরই নয়, অনেক সময় তা জটিল রোগের সংকেতও হতে পারে। আর যারা নিয়মিত আঁটসাঁট জিন্স বা ট্রাউজার পরেন এবং ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে কাজ করেন, তাদের নিতম্বের পেশিতে টান ধরার বা যন্ত্রণা হওয়ার প্রবণতা বেশি থাকে।
ভারতের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীরকুমার দত্ত জানিয়েছেন, নিতম্বের সবচেয়ে বড় পেশি ‘গ্লুটিয়াস ম্যাক্সিমাস’ দুর্বল হয়ে পড়লে ব্যথা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘অ্যাভাস্কুলার নেক্রোসিস’ বলা হয়, অর্থাৎ পেশিতে রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে। এর ফলে ধীরে ধীরে আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়।
গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস নামের দুটি পেশি আছে, যেগুলো এক নির্দিষ্ট বিন্যাসে কাজ করে। পেশির এই বিন্যাস নষ্ট হলে নিতম্বে যন্ত্রণা বেড়ে যায় এবং অনেক সময় রক্ত জমাট বাঁধার ঝুঁকিও থাকে। দীর্ঘক্ষণ বসে থাকা, অতিরিক্ত আঁটসাঁট জিন্স পরা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে এই সমস্যা বাড়তে পারে।
কী করবেন?
* ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। * গরম বা ঠান্ডা সেঁক দিলে সাময়িক আরাম মেলে। * নিয়মিত স্ট্রেচিং এবং উপযুক্ত ব্যায়াম করলে পেশির টান কমে। * বসার সময় সঠিক ভঙ্গি বজায় রাখা জরুরি, যাতে নিতম্বের উপর চাপ কম পড়ে। * নিতম্বের হাড়ে চিড় ধরার ফলে ব্যথা হলে ‘আর্টিকুলার কার্টিলেজ রিপ্লেসমেন্ট’ অথবা ‘জয়েন্ট রিপ্লেসমেন্ট’ করানো দরকার হতে পারে।
সুতরাং, বেশি আঁটসাঁট জিন্স পরা বা দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস থাকলে একটু সতর্ক হওয়া জরুরি। শরীরের সংকেত বুঝে সময়মতো চিকিৎসা নিলে ব্যথা থেকে মুক্তি মিলবে, সুস্থ জীবন ফিরে পাবেন।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















