নেইমারকে ছাড়া চলতে শিখতে হবে ব্রাজিলকে: নতুন কোচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০২ ১৪ জানুয়ারি ২০২৪
ব্রাজিল ফুটবলের দুঃসময়ে দায়িত্ব নিলেন বর্ষীয়ান কোচ দরিভাল জুনিয়র। দায়িত্ব নিয়ে ব্রাজিলের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিলেন। তবে মূল তারকা নেইমার ছাড়া চলতে শিখতে হবে-এমন কথাও বললেন তিনি।
নেইমার বিশ্ব ফুটবলেরই অন্যতম বড় তারকা। দরিভাল আর নেইমার-এ দুটো নামের সঙ্গে আরেকটি ঘটনা বেশ ওতপ্রোতভাবে জড়িত। ২০১০ সালে নেইমার ছিলেন সান্তোসে। দরিভাল তখন সেই দলের কোচ। নেইমারকে বেঞ্চে বসানোর জেরে চাকরিটাই খোয়াতে হয়েছিল দরিভালকে।
সেটা অবশ্য ১৪ বছর আগের ঘটনা। এখন নেইমার অনেক পরিণত। দরিভালও কোচ হিসেবে ব্রাজিলের ফুটবলে বড় নাম। যার হাতে পড়েছে ব্রাজিল জাতীয় দলের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব।
বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলে ষষ্ঠ স্থানে চলে গেছে ব্রাজিল। ছয় ম্যাচে জয় মাত্র দুটিতে। দরিভালের আমলে ব্রাজিল কেমন খেলবে, তার ওপর নির্ভর করছে তাদের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ।
তবে দায়িত্ব নিয়েই দরিভাল প্রথম একটি কথা সবাইকে মনে করিয়ে দিলেন। যেহেতু নেইমার বেশিরভাগ সময় ইনজুরিতে থাকেন, তাই তাকে ছাড়া চলা শিখতে হবে, মনে করছেন নতুন এই কোচ।
দরিভাল বলেন, ‘ব্রাজিলের নেইমারকে ছাড়া চলতে শিখতে হবে। কারণ সে ইনজুরিতে থাকে। আমাদের বিশ্বের সেরা তিন গ্রেট খেলোয়াড়ের একজন (নেইমার) আছে। তবে আমরা (চোটের এসব ভেবে) তার ওপর নির্ভর করব।’
গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এর আগেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে নেইমারকে হারানোয় ভেঙে পড়তে দেখা গেছে ব্রাজিলকে।
আর এটা খুব স্বাভাবিকও। পরিসংখ্যান বলছে, নেইমারই ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি দলে থাকা মানেই অন্য এক ব্রাজিল।
বর্তমানে আল হিলাল ফরোয়ার্ড বাঁ হাটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে আছে। আগামী আগস্টের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। দরিভাল বলেন, ‘নেইমার খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়; তবে সে যদি পুরোপুরি সুস্থ, ফিট এবং ফোকাসড থাকে। ’
নেইমারের সঙ্গে অতীতের ঝামেলা এবার ব্রাজিলের হয়ে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা, এমন প্রশ্নে ঝামেলার কথা অস্বীকারই করলেন দরিভাল। তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। ’
এরপর দরিভাল সেই ঘটনার কারণ ব্যাখ্যা করেন, ‘যে পরিস্থিতিটা হয়েছিল (সান্তোসে), আমরা আশা করিনি, অপ্রয়োজনীয় ছিল। সান্তোস বোর্ড সিদ্ধান্ত নেয় (দরিভালকে বরখাস্ত) এবং আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে কখনও কোনো সমস্যা ছিল না।’
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















